Cigarette Price Hike: ৭৫ শতাংশ ট্যাক্স বসবে সিগারেটে? বাজেটে বাড়তে পারে 'পাপের বোঝা' - Bengali News | Cigarette Price Hike: Government May Hike Sin Tax, 75 Percent Tax May Imposed on Tobacco Product in Budget 2025 - 24 Ghanta Bangla News
Home

Cigarette Price Hike: ৭৫ শতাংশ ট্যাক্স বসবে সিগারেটে? বাজেটে বাড়তে পারে ‘পাপের বোঝা’ – Bengali News | Cigarette Price Hike: Government May Hike Sin Tax, 75 Percent Tax May Imposed on Tobacco Product in Budget 2025

Spread the love

নয়া দিল্লি: বাজেট পেশ হতে আর দিন দুয়েক বাকি। এই বাজেট নিয়ে সাধারণ মানুষের প্রত্যাশা অনেক। তবে সকলের চিন্তা একটা বিষয় নিয়ে। ২০২৫ সালের বাজেটে কি ‘পাপের বোঝা’ বাড়বে?

কী এই পাপের বোঝা? বাজেট বা অর্থনীতির ভাষায় ‘পাপ’ হল সেই সমস্ত জিনিস যা স্বাস্থ্যের উপরে ক্ষতিকর প্রভাব ফেলে। এই পণ্যের উপরে বসা করই হল সিন ট্যাক্স (Sin Tax)। সরকার সিগারেট, তামাকজাত পণ্যের উপরে সিন ট্যাক্স আরোপ করে। এই করের টাকা জনগণের উন্নয়নের স্বার্থে ব্যয় করা হয়।

সিগারেট ও তামাকজাত পণ্যের উপরে জিএসটি কাউন্সিল কর বসাতে পারে। সরকার বাজেটে ন্যাশনাল ক্যালামিটি কন্টিজেন্ট বসিয়ে সেই করের হার বাড়াতে পারে। এর আগে ২০২৩ সালে বাজেটে তামাকজাত পণ্যের উপরে কর ১৬ শতাংশ বৃদ্ধি করা হয়েছিল।

দেশে সিগারেট ও তামাকজাত পণ্যের উপরে সর্বোচ্চ ২৮ শতাংশ জিএসটি রয়েছে। ভারতে সিগারেটের উপরে মোট ৫২.৭ শতাংশ কর রয়েছে। বিড়ির উপরে ২২ শতাংশ কর রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ ভারত। সেই অনুযায়ী তামাকজাত পণ্যে ৭৫ শতাংশ কর আরোপ করা হতে পারে। বাজেট ঘোষণা হলেই জানা যাবে পাপের বোঝা বাড়ল কি না।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *