Physical Assault: ফাঁকা বাড়িতে ঢুকে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, এবার হিঙ্গলগঞ্জে - Bengali News | Physical assault Allegation of physical assault of a minor by entering an empty house, this time in Hingalganj - 24 Ghanta Bangla News
Home

Physical Assault: ফাঁকা বাড়িতে ঢুকে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, এবার হিঙ্গলগঞ্জে – Bengali News | Physical assault Allegation of physical assault of a minor by entering an empty house, this time in Hingalganj

Spread the love

হিঙ্গলগঞ্জ:  ফের হিঙ্গলগঞ্জে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। হিঙ্গলগঞ্জের সাহেবখালি পঞ্চায়েত এলাকার ঘটনা।

পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় বাড়িতে একা ছিল ওই নাবালিকা।  তার মা বাবা ও দাদা কাজে বেড়িয়েছিলেন।  সেই সুযোগে প্রতিবেশী এক যুবক তার বাড়িতে ঢোকে। অভিযোগ, ওই নাবালিকাকে ধর্ষণ করে । নাবালিকা কান্নাকাটি করলে ওই যুবক সেখান থেকে পালিয়ে যায়। কাউকে কিছু জানালে প্রাণনাশেরও হুমকি দেয় বলে অভিযোগ। কিন্তু নাবালিকার বাবা বাড়িতে এলে পুরো ঘটনা খুলে বলে ওই নাবালিকা।

নাবালিকার বাবা এলাকার মানুষ এবং আত্মীয়-স্বজনদের খবর দেন । এরপর হিঙ্গলগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন ওই নাবালিকার বাবা । অভিযোগের ভিত্তিতে ওই  যুবককে গভীর রাতে বাড়ি থেকেই গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে পক্সো ধারায়
মামলা রুজু করা হয়েছে। ধৃতকে বসিরহাট আদালতে পাঠানো হবে। নির্যাতিতার গোপন জবানবন্দি নেওয়ার ব্যবস্থা করেছে পুলিশ। তার মেডিক্যাল টেস্টও করানো হবে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *