Mamata Banerjee: এবারের বইমেলায় আরও বেশি বই বিক্রি হবে, আশাবাদী মমতা – Bengali News | People love international Kolkata book fair, says CM Mamata Banerjee
বইমেলার উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
কলকাতা: ৪৮তম বইমেলার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর বইমেলার উদ্বোধনে কখনও অতীতে ফিরে গেলেন। কখনও আবেগঘন হলেন মুখ্যমন্ত্রী। সবাইকে বই পড়ার আহ্বান জানালেন। একইসঙ্গে মুখ্যমন্ত্রী আশাবাদী, এবার বইমেলায় গতবারের চেয়ে অনেকটাই বেশি বই বিক্রি হবে।
গত বছর ৩০ কোটি টাকার ব্যবসা হয়েছে। ২৭ লক্ষ মানুষ বইমেলায় এসেছিলেন। এবার আশা করি, তার চেয়ে বেশি বই বিক্রি হবে। আরও বেশি মানুষ আসবেন। কারণ, মানুষ বইমেলাকে ভালবাসেন।