‘যত দিয়ে কিনতে চাইছেন…’মদনের 'টাকা চাই' আক্রমণের যোগ্য জবাব নির্যাতিতার পরিবারের, বাংলার মুখ - 24 Ghanta Bangla News
Home

‘যত দিয়ে কিনতে চাইছেন…’মদনের ‘টাকা চাই’ আক্রমণের যোগ্য জবাব নির্যাতিতার পরিবারের, বাংলার মুখ

Spread the love

আরজি কর কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। তবে সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে আদালতে গিয়েছে রাজ্য সরকার। তবে নির্যাতিতার বাবা মা অবশ্য় রাজ্য সরকারের এই ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। আর তারপর থেকেই তৃণমূলের একাধিক নেতা একেবারে লাইন দিয়ে নির্যাতিতার বাবা মাকে আক্রমণ করতে নেমে পড়েছেন। মদন মিত্র, কুণাল ঘোষ সহ একাধিক তৃণমূল নেতা এমন মন্তব্য করছেন যাতে হতবাক অনেকেই। 

এমনকী কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র একেবারে সব কিছুর সীমা ছাড়িয়ে গিয়ে প্রশ্ন তুলেছেন নির্যাতিতার পরিবার টাকা চান কি না? 

এবার মদন মিত্রের সেই প্রশ্নের জবাব দিলেন নির্যাতিতার বাবা মা। যে বাবা মা তাঁদের অতি মেধাবী সন্তানকে হারিয়েছেন। তিনি সরকারি হাসপাতালে রোগীদের চিকিৎসার কাজে নিযুক্ত ছিলেন। সেই হাসপাতালেই ধর্ষণ ও খুন করা হয়েছে তাঁকে। 

সংবাদমাধ্যমে নির্যাতিতার বাবা জানিয়েছেন, উনি তৃণমূলের নামকরা নেতা। যত টাকা নিয়ে উনি ঢাকতে চাইছেন তার চেয়ে বেশি টাকা আমি দেব। আমার মেয়েকে উনি ফিরিয়ে দিন।  তিনি বলেন, প্রথম দিন থেকে টাকা দিয়ে ঢাকার চেষ্টা চলছে। পুলিশ সরকারি কর্মচারী হয়ে নিজে আসছেন টাকা দিতে। আজ উনি প্রকাশ্য়ে বলছেন। আজ আমি বলছি যত টাকা দিয়ে উনি আমায় কিনতে চান, তার থেকে বেশি টাকা আমি ওঁকে দেব। উনি আমার মেয়েকে ফেরত দিন। কন্যাহারা পিতা। ফুঁসে উঠলেন এবার। 

কী বলেছিলেন মদন মিত্র? 

 সংবাদমাধ্যমে মদন মিত্র বলেছিলেন, পরিষ্কার করে বলুন কী চাই? টাকা? মনে করলে টাকাই চান। সব কিছু টাকা দিয়েই ঢাকা যায়। এখানেই থেমে থাকেননি মদন মিত্র। নির্যাতিতার পরিবারকে নিশানা করে তিনি বলেন, আপনি পরিষ্কার করে বলুন সিপিএম ও বিজেপি আমাকে যেটা বলছে সেটা বলছি। তার জন্য আপনি কী চান?

সেই সঙ্গেই মদন মিত্র বলেন, শুনেছি ডাক্তারদের ৪-৫ কোটি উঠেছিল। হ্যাঁ যদি মনে করেন টাকা চান, টাকা চান। সব কিছু টাকা দিয়ে ঢাকা যায়। শ্রাদ্ধে কিছু দিতে পারি না টাকা দিয়ে বলে ওম নমো ওম নমো ব্রাহ্মনায়ো অহং দদানি। ছেড়ে দিল টাকা দিয়ে। এটা কী করছেন আপনি? বাংলায় দাঙ্গা লাগাতে চাইছেন আপনারা?

মদন মিত্র জানিয়েছেন, এতদিন আপনারা প্রত্যেক সন্তানের কাছে মা বাবা ছিলেন। এখন প্রত্যেক সন্তানের কাছে দায়িত্বশীল অন্যায়ে মদতকারী এবং বাস্তবমূল্যের কিছু দাবি জানানোর জন্য নিজেদের উপকৃত করতে ক্ষতিপূরণের জন্য চিত্রনাট্য বদলে দিতে চাইছেন।

  

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *