ভাঙড়ে ভর সন্ধ্যায় চলল গুলি, রক্তাক্ত যুবক, বাংলার মুখ - 24 Ghanta Bangla News
Home

ভাঙড়ে ভর সন্ধ্যায় চলল গুলি, রক্তাক্ত যুবক, বাংলার মুখ

Spread the love

ফের ভাঙড়ে চলল গুলি। এবার গুলিবিদ্ধ হলেন রাস্তার পাশে বসে থাকা এক যুবক। সোমবার সন্ধ্যায় ভাঙড়ের ভোজেরহাটের ভাটিপোতায় রাস্তার পাশে মোটরসাইকেলের ওপরে বসে থাকা এক যুবককে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি চালায় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কী কারণে গুলি চলল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

জানা গিয়েছে, গুলিবিদ্ধ যুবকের নাম জাহির পুরকাইত। তিনি ভাঙড়ের চন্দনেশ্বর থানা এলাকার বাসিন্দা। তবে ভোজেরহাটের ভাটিপোতায় স্ত্রীকে নিয়ে বাড়ি ভাড়া করে থাকেন তিনি। সোমবার সন্ধ্যায় ভাটিপোতা বাজারে মোটরসাইকেলের ওপর বসে ছিলেন তিনি। তখনই তাঁকে লক্ষ্য করে অন্য একটি মোটরসাইকেল থেকে গুলি চালায় দুষ্কৃতীরা। গুলি লাগে তাঁর পেটে। রক্তাক্ত অবস্থায় পড়ে যান তিনি। আহত জাহিরকে উদ্ধার করে ন্যাশনাল মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করেন পুলিশ আধিকারিকরা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সম্পর্কে টানাপোড়েনের জেরে গুলিবিদ্ধ হয়েছেন যুবক। আহত যুবক লেদার কমপ্লেক্সে কাজ করেন। সেখানে তাঁর সঙ্গে কারও কোনও বিবাদ ছিল কি না তা জানার চেষ্টা চলছে।

এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, সোমবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ বাজার তখন জমজমাট। হঠাৎ গুলির শব্দ শুনে সবাই প্রাণভয়ে পালাতে শুরু করেন। তার মধ্যেই দেখা যায় একটা ছেলের গায়ে গুলি লেগেছে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে সে। ছেলেটি এলাকায় ভাড়া থাকত বলে জানতে পেরেছি। তবে কে বা কারা গুলি চালিয়েছে তা কেউ ঠিক করে বলতে পারছে না।

 

 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *