মুম্বই পুলিশের হাতে গ্রেফতার খুকুমণি, অভিনেতা সইফ আলির উপর হামলায় বাংলা যোগ - 24 Ghanta Bangla News
Home

মুম্বই পুলিশের হাতে গ্রেফতার খুকুমণি, অভিনেতা সইফ আলির উপর হামলায় বাংলা যোগ

Spread the love

সইফ আলি খানের উপর হামলার ঘটনায় বাংলা যোগ মিলেছে। তাই এবার তদন্তে এল মুম্বইয়ের পুলিশ টিম। আজ, সোমবার নদিয়ায় এসে এক মহিলাকে গ্রেফতার করল। এই হামলার ঘটনায় অভিযুক্ত শরিফুল ইসলাম শেহজাদের কাছ থেকে পাওয়া মোবাইল সিমের সূত্র ধরেই বাংলায় আসেন তদন্তকারীরা। তাঁরা দাবি করছেন, নদিয়ার বাসিন্দা খুকুমণি জাহাঙ্গীর শেখের নামে এক তরুণীর আধার কার্ড দিয়ে তোলা সিম কার্ড ব্যবহার করত গ্রেফতার হওয়া শরিফুল। শরিফুলের সঙ্গে খুকুমণির সম্পর্ক আছে বলে মনে করছেন তদন্তকারীরা। বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করেছিল এই খুকুমণি বলে তদন্তকারীদের হাতে প্রমাণ রয়েছে।

এদিকে শরিফুল কাজের খোঁজে মুম্বইয়ে গিয়ে সইফের বাড়িতে ডাকাতি করতে ঢোকে। সেখানে বাধা পেলে অভিনেতাকেই ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করে। এবার শরিফুলের মোবাইল সিমের সূত্র ধরেই খুকুমণির খোঁজ পেল মুম্বই পুলিশ। আর তারপরই তদন্তে রবিবার কলকাতায় আসেন মুম্বই পুলিশের দুই সদস্যের প্রতিনিধি। আজ, সোমবার খুকুমণির ধরতে আরও চার পুলিশ অফিসার এসেছেন। খুকুমণিকে তাঁরা ট্রানজিট রিমান্ডে মুম্বই নিয়ে গিয়ে পুলিশ হেফাজতে থাকা শরিফুল সামনে রেখে জেরা করতে পারেন। তাই খুকুমণির যোগসূত্র বের করতে মরিয়া তদন্তকারীরা।

আরও পড়ুন:‌ ‘‌বাংলার বাড়ি’‌ তৈরিতে ইটের জোগান স্বাভাবিক রাখতে উদ্যোগ, কড়া নজর বিডিও’‌দের

অন্যদিকে নদিয়ায় খুকুমণির ঠিকানায় এসে পৌঁছয় মুম্বই পুলিশ। কিন্তু সেখানে গিয়ে তাঁরা সাফল্য পেলেন না। কারণ যে সিমের সূত্র ধরে এখানে আসা সেটি চার বছর আগে তোলা হয়েছিল। তখন যে আধার কার্ড জমা দেওয়া হয়েছিল তাতে খুকুমণির নাম এবং ঠিকানা সঠিক রয়েছে। তবে ছবি বা বয়সের কোনও মিল নেই। এই দাবি করেছেন তরুণীর বাবা। গত ১৫ জানুয়ারি রাতে নিজের বাসভবনে আততায়ীর ছুরির হামলায় জখম হন অভিনেতা সইফ আলি খান। তার ৪৮ ঘণ্টার মধ্যে বান্দ্রা স্টেশনের কাছ থেকে গ্রেফতার করা হয় শরিফুল ইসলাম শেহজাদকে। তাকে জেরা করে মুম্বই পুলিশের হাতে আসে নানা তথ্য। শরিফুল আসলে বাংলাদেশি।

এছাড়া খুকুমণির সঙ্গে এখানে পরিচয় হয় শরিফুলের। খুকুমণি নদিয়ার বড় আন্দুলিয়ার বাসিন্দা। শরিফুল যে সিমকার্ড ব্যবহার করত সেটা আসলে খুকুমণি জাহাঙ্গির শেখের পরিচয়পত্র দিয়েই তোলা। যে দোকান থেকে ওই সিম কেনা হয়েছিল সেটার অস্তিত্ব এখন নেই বলে সূত্রের খবর। খুকুমণির বাবা জাহাঙ্গিরের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন তদন্তকারীরা। অনুপ্রবেশের পরে শরিফুল এখানে কোথায় গিয়েছিল? কেমন করে এতদিন সে ভারতে দিন কাটাল? সেটা জানার চেষ্টা করছে পুলিশ। চাপড়ার বড় আন্দুলিয়ায় আজ তাঁরা তল্লাশি করতেই ধরা পড়ে খুকুমণি। তদন্তকারীরা জানতে পেরেছেন, কয়েক বছর আগে খুকুমণির সঙ্গে জাহাঙ্গীরের বিয়ে হয়। কিন্তু গত তিন বছর ধরে একসঙ্গে থাকেন না খুকুমণি–জাহাঙ্গীর।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *