ছোটবেলায় কী হতে চেয়েছিলেন ঋতাভরী? ফাঁস করলেন গোপন তথ্য – Bengali News | Ritabhari chakraborty shares her childhood secrete
রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। হ্যাঁ, টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর ক্ষেত্রে এ কথা একশো শতাংশ খাটে। কেননা, ঋতাভরী শুধু গ্ল্যামার কুইন নয়, সঙ্গে অভিনয়েও সেরা। শুধুই কি আর অভিনয়, যেকোনও কিছুর মিনিএচার বানাতে একেবারে ওস্তাদ ঋতাভরী। আর তাই তো সিনেমার পাশাপাশি তাঁর এই শখও তাঁকে জনপ্রিয় করেছে। কিন্তু জানেন? ছোটবেলায় ঋতাভরীর অভিনেত্রী হওয়ার একেবারেই ইচ্ছে ছিল না। ঋতাভরী যে কোনও দিন অভিনেত্রী হবেন, তা তিনিও ভাবতে পারেননি!
তাহলে ছোটবেলায় কী হতে চেয়েছিলেন ঋতাভরী?
ঋতাভরী সম্প্রতি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করেছেন। যেখানে তাঁকে দেখা গিয়েছে অফ শোল্ডার ইভনিং গাউনে। সেই ছবিতেই ঋতাভরী লিখলেন, ” তুমি যখন জীবনের সেরা অধ্যায়ে থাকো, তখন হঠাৎই মনে পড়ে যায়, তুমি ছোটবেলায় বাস কন্ডাকটর হতে চেয়েছিলে! ”
এই খবরটিও পড়ুন

নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের বহুরূপী ছবিতে অভিনয় করে প্রশংসা কুড়িয়ে নিয়েছিলেন। এই ছবিকে তাঁর বিপরীতে ছিলেন আবির চট্টোপাধ্যায়। সিনেমার খবর ছাড়াও, গুঞ্জনে রয়েছে, চুটিয়ে প্রেম করছেন ঋতাভরী। কাছের মানুষের সঙ্গে ছবি পোস্ট করলেও, প্রেম নিয়ে একেবারে বলতে নারাজ ঋতাভরী।