Republic Day 2025 LIVE: রাফাল-সুখোইয়ের গর্জন, প্রজাতন্ত্র দিবসে বিশ্বকে শক্তি দেখিয়ে তাক লাগাবে ভারত – Bengali News | Republic Day 2025: PM Narendra Modi Flag Hoisting, President Draupadi Murmu, Republic Day Parade in Kartavya Path Live Updates on 26th January 2025 in Bengali
আজ ২৬ জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস। ৭৬ তম প্রজাতন্ত্র দিবস পালিত হচ্ছে দেশে। সংবিধান গ্রহণ ও আনুষ্ঠানিকভাবে প্রজাতন্ত্র হওয়ার দিনটিকে স্মরণ করেই এই অনুষ্ঠান পালিত হয় প্রতি বছর। এ বছরও দিল্লির রাজপথে কুচকাওয়াজ ও বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে প্রজাতন্ত্র দিবস পালিত হবে। দেশের তিন সেনা বাহিনী এই কুচকাওয়াজে সামিল হবে। এছাড়া দেশের বিভিন্ন রাজ্যও তাদের সংস্কৃতি, ঐতিহ্য ও বৈশিষ্ট্য তুলে ধরবে ট্যাবলোর মাধ্যমে। রাষ্ট্রপতি ভবনের সামনে থেকে কুচকাওয়াজ শুরু হয়ে তা কর্তব্যপথ ধরে এগিয়ে চলে লালকেল্লায় শেষ হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীরা। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ইন্দোনেশিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট।