Winter Weather Update: কুয়াশার আড়ালেই ঘুরছে খেলা! কয়েক ঘণ্টার মধ্যে আবহাওয়ার বড় পরিবর্তন - Bengali News | Winter is coming back behind the fog, big changes in the weather will be seen from Saturday afternoon - 24 Ghanta Bangla News
Home

Winter Weather Update: কুয়াশার আড়ালেই ঘুরছে খেলা! কয়েক ঘণ্টার মধ্যে আবহাওয়ার বড় পরিবর্তন – Bengali News | Winter is coming back behind the fog, big changes in the weather will be seen from Saturday afternoon

Spread the love

সকাল থেকেই কুয়াশার দাপট Image Credit source: TV 9 Bangla

কলকাতা: শীত যত ফুরিয়ে আসছে ততই যেন পাল্লা দিয়ে দাপট দেখাচ্ছে কুয়াশা। কুয়াশার হাত থেকে যেন কিছুতেই রক্ষা নেই। আলু চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছে কৃষকরা। তবে এখনই কুয়াশার দাপট খুব একটা কমবে না বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। ঘন কুয়াশার সতর্কতা থাকছে। শনিবার সকাল থেকেই নয় জেলায় দেখা যাচ্ছে কুয়াশার দাপট। বেশকিছু জেলায় দৃশ্যমানতা ২০০ মিটারের নিচে নামতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। তবে বেলা বাড়লে আকাশ কিছুটা পরিষ্কার হতে পারে। 

শুক্রবারের তুলনায় শনিবার আরও ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ল বাঁকুড়া শহর-সহ আশপাশের এলাকা। কুয়াশার ঘনত্বের কারণে দৃশ্যমানতা একেবারে তলানিতে নেমে আসে। ফলে জাতীয় ও রাজ্য সড়কে যান চলাচল করছে অত্যন্ত ধীর গতিতে। ট্রেন চলাচলেও আংশিক প্রভাব পড়েছে। সকালের দিকে রাস্তাঘাট রয়েছে মোটের উপর ফাঁকা। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও এদিন চার জেলায় কুয়াশার দাপট জারি থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কতা থাকছে। দক্ষিণবঙ্গে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলাতে সবথেকে বেশি কুয়াশার দাপট দেখা যাবে।

তবে এর মধ্যে শীতপ্রেমীদের জন্য সুখবর শোনাচ্ছে আবহাওয়া দফতর। হওয়া অফিস বলছে, উত্তুরে হাওয়ার হাত ধরেই ফের আসবে শীত। শনিবার বিকাল থেকেই আবহাওয়ার বেশ কিছুটা পরিবর্তন হবে। ২৬ জানুয়ারি থেকে ফের নামবে পারদ। মঙ্গলবারের মধ্যে তাপমাত্রা ফের কমবে ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। তবে জাঁকিয়ে শীতের সম্ভাবনা সেই অর্থে নেই। এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ঘোরাফেরা করছে ৫৭ থেকে ৯৫ শতাংশের মধ্যে। 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *