মমতার নির্দেশের পর উঠে গেল ৪৮০ টাকা ফি, পর্যটকদের জঙ্গলে ঢুকতে আর কোনও বাধা নেই - Bengali News | No price needed for Jayanti after Mamata Banerjee's order - 24 Ghanta Bangla News
Home

মমতার নির্দেশের পর উঠে গেল ৪৮০ টাকা ফি, পর্যটকদের জঙ্গলে ঢুকতে আর কোনও বাধা নেই – Bengali News | No price needed for Jayanti after Mamata Banerjee’s order

Spread the love

আলিপুরদুয়ার: মুখ্যমন্ত্রীর এক ধমকেই খুলে গেল রাজাভাতখাওয়ার গেট। আলিপুরদুয়ারের জয়ন্তীতে ঢুকতে গেলে আর বন দফতরকে কোনও ‘এন্ট্রি ফি’ দিতে হবে না পর্যটকদের। বন দফতরের রাজাভাতখাওয়া ফরেস্ট গেট উধাও হয়ে গিয়েছে রাতারাতি। আর কোনও কড়াকড়ি নেই। অবাধে যাতায়াত করতে পারছেন পর্যটকরা।

এতদিন পর্যন্ত পর্যটকদের গাড়ি নিয়ে জয়ন্তীতে ঢুকতে গেলে দিতে হত টাকা। গাড়ির জন্য ৪৮০ টাকা এবং পর্যটকদের জন্য আলাদা ১৫০ টাকা দিতে হত। সম্প্রতি আলিপুরদুয়ারে প্রশাসনিক বৈঠকে স্থানীয় বিধায়ক সুমন কাঞ্জিলাল মুখ্যমন্ত্রীর কাছে বিষয়টি তুলে ধরেন। এরপরই মুখ্যমন্ত্রীর রোষে পড়েন বনদফতরের আধিকারিকরা। এভাবে টাকা নেওয়া যাবে না বলে উল্লেখ করেন তিনি। দীর্ঘদিন ধরে এই গেট নিয়ে আন্দোলন হয়েছে।

রাজাভাতখাওয়া গেট তুলে দেওয়ায় খুশি পর্যটকরা। সাধারণ মানুষ ও ব্যবসায়ীরাও এই সিদ্ধান্তে খুশি। তবে এই গেট খুলে যাওয়ায় কিছুটা সমস্যায় পড়েছেন স্থানীয় অটোচালকরা। পর্যটকরা আর অটো ভাড়া করবেন না, নিজেদের গাড়ি নিয়েই তাঁরা সোজা ঢুকে যেতে পারবেন জয়ন্তীতে। তবে স্থানীয় ব্যবসায়ীরা আশাবাদী যে এতে তাদের আয় বাড়বে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *