Kolkata: লাইনে ঝলসে গলে গিয়েছে শরীর, ফের মেট্রোয় ভয়ঙ্কর ঘটনা - Bengali News | Kolkata committed suicide by jumping at the Kavi Najrul Metro Station - 24 Ghanta Bangla News
Home

Kolkata: লাইনে ঝলসে গলে গিয়েছে শরীর, ফের মেট্রোয় ভয়ঙ্কর ঘটনা – Bengali News | Kolkata committed suicide by jumping at the Kavi Najrul Metro Station

কলকাতা:  ফের শহরে মেট্রোয় ঝাঁপ। জানা যাচ্ছে, কবি নজরুল মেট্রো স্টেশনে ঝাঁপ দেন এক জন। লাইনে পড়ে একেবারে ঝলসে যায় গোটা শরীর। তিনি পুরুষ না মহিলা, সেটা এখনও পর্যন্ত নিশ্চিতভাবে বলা যায়নি।

মেট্রো সূত্রে জানা গিয়েছে, বিকাল ৪টে ২৮ মিনিট নাগাদ একটি মেট্রোর সামনে ঝাঁপিয়ে পড়েন তিনি। কবি নজরুল স্টেশনে আপ লাইনে ট্রেন ঢোকার মুখে মরণঝাঁপ বর্তমানে মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলাচল করছে।

ছুটির দিন হওয়ায় যাত্রীর সংখ্যা কম। তবে অনেকেই ছুটির দিনে ঘুরতে বেরিয়েছিলেন। তাঁরা সমস্যার মধ্যে পড়েছেন। স্টেশনগুলিতে ভিড় রয়েছে। এক যাত্রী জানান, “এখন কখন মেট্রো চলবে, তা জানানো হয়নি। বিকল্প কোনওভাবে যাওয়ার কথা ভাবছি।”

মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এখন উদ্ধারের কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই পৌঁছেছেন মেট্রো উচ্চ পদস্থ কর্তারা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *