সোদপুরে আত্মঘাতী অশীতিপর বৃদ্ধ, অত্যাচারের অভিযোগ ছেলে–বৌমার বিরুদ্ধে
বৃদ্ধের দেহ উদ্ধার হতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। তাঁদের দাবি, শুধু ছেলেকে গ্রেফতার করলে চলবে না। বৃদ্ধের বৌমাকেও গ্রেফতার করতে হবে। কারণ সেও এই ঘটনায় সমান দোষী। যদিও এখনও পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি। কিন্তু প্রতিবেশীরা ছেলে–বৌমা দু’জনেরই কঠোর শাস্তি চান।