মস্কোর বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের ঝাঁকে ঝাঁকে ড্রোন হামলা, কিভ হানার পাল্টা জবাব - 24 Ghanta Bangla News
Home

মস্কোর বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের ঝাঁকে ঝাঁকে ড্রোন হামলা, কিভ হানার পাল্টা জবাব

Spread the love

মস্কো: রাশিয়া এবং ইউক্রেনের মধ্যেকার যুদ্ধ পরিস্থিতি এবার আরও মারাত্মক রূপ নিল। রাশিয়ার রাজধানী মস্কো এবং তার আশপাশের এলাকা লক্ষ্য করে রাতভর জোরালো ড্রোন হামলা চালাল ইউক্রেনীয় সেনা। …

মস্কো: রাশিয়া এবং ইউক্রেনের মধ্যেকার যুদ্ধ পরিস্থিতি এবার আরও মারাত্মক রূপ নিল। রাশিয়ার রাজধানী মস্কো এবং তার আশপাশের এলাকা লক্ষ্য করে রাতভর জোরালো ড্রোন হামলা চালাল ইউক্রেনীয় সেনা। রুশ প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে দাবি করা হয়েছে, ইউক্রেন মূলত রাশিয়ার বিদ্যুৎকেন্দ্রগুলিকে নিশানা করেই এই ড্রোন হামলা চালিয়েছে এবং এই অভিযানে দু’শোরও বেশি ড্রোন ব্যবহার করা হয়েছে। যদিও রাশিয়ার দাবি, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা (Air Defence System) তৎপর থাকায় বেশির ভাগ ড্রোনকেই মাঝআকাশে ধ্বংস করা সম্ভব হয়েছে। মস্কোর পাশাপাশি দক্ষিণ রাশিয়ার রস্টভ ওব্লাস অঞ্চলেও জোরালো হামলা হয়েছে। এই হামলায় বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মস্কো দাবি করলেও, এখনও পর্যন্ত কোনও প্রাণহানির খবর রুশ কর্তৃপক্ষের তরফে নিশ্চিত করা হয়নি। (Ukraine attack largest in over a year on Moscow)

প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, দিন ছয়েক আগে ইউক্রেনের রাজধানী কিভ লক্ষ্য করে রাশিয়ার চালানো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পাল্টা জবাব দিতেই এই বড়সড় পদক্ষেপ করল ভলোদিমির জ়েলেনস্কির সেনা। উল্লেখ্য, দিন ছয়েক আগের সেই রুশ হামলায় কিভে দু’জনের মৃত্যু হয়েছিল এবং আহত হয়েছিলেন বহু মানুষ। ইউক্রেনের দাবি ছিল, সেবার কিভ লক্ষ্য করে ৯০টি ক্ষেপণাস্ত্র এবং ৫০০টি ড্রোন ছুড়েছিল পুতিন বাহিনী, যা সেনাঘাঁটি ছাড়াও আঘাত হেনেছিল বেশ কয়েকটি স্কুল, বহুতল ও কারখানায়। এবার সেই হামলারই বদলা নিল ইউক্রেন। তবে এই চরম উত্তেজনার মাঝেই ইউক্রেন পাল্টা অভিযোগ করেছে যে, ওডেসা বন্দর থেকে তুরস্কের উদ্দেশ্যে রওনা দেওয়া তাদের একটি মালবাহী জাহাজেও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া।

ভিডিও নিউজ দেখুন

https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *