Saif Ali Khan: মহম্মদ আলিয়ান থেকে বিজয় দাস, নাম বদলেও পুলিশের জালে সইফের উপর হামলাকারী – Bengali News | Police has arrested the accused in the Saif Ali Khan attack case from Thane: Mumbai Police
মুম্বই: অবশেষে পুলিশের জালে সইফ আলি খানের উপর হামলাকারী। থানে থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। ধৃত যুবক একাধিকবার নিজের নাম পরিবর্তন করেছে। একটি রেস্তোরাঁয় ওয়েটারের কাজ করত। তার আগে মুম্বইয়ের একটি পাবে কাজ করত সে। আজ (রবিবার) তাকে আদালতে তোলা হবে।
পুলিশ জানিয়েছে, ধৃতের নাম মহম্মদ আলিয়ান ওরফে বিজে। যাতে ধরা না পড়ে, সেজন্য নিজের নাম বদলে ফেলে। নিজেকে বিজয় দাস বলে পরিচয় দেয়। থানেতে হাউসকিপিং ওয়ার্কার হিসেবেও কাজ করত।
