মমতা 'রাত ২টো পর্যন্ত জেগেছিলেন, ওঁনার কী এত ইন্টারেস্ট ছিল?', বিস্ফোরক আরজি করের নির্যাতিতার বাবা, বাংলার মুখ - 24 Ghanta Bangla News
Home

মমতা ‘রাত ২টো পর্যন্ত জেগেছিলেন, ওঁনার কী এত ইন্টারেস্ট ছিল?’, বিস্ফোরক আরজি করের নির্যাতিতার বাবা, বাংলার মুখ

Spread the love

আরজি কর মামলায় রায়দানের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন নির্যাতিতা চিকিৎসকের বাবা। শনিবার বেলায় বাড়ি থেকে শিয়ালদা আদালতের উদ্দেশে রওনা দেওয়ার আগে আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের তরুণী চিকিৎসকের বাবা বলেন, ‘এদের (স্বাস্থ্যসচিব-সহ পুলিশ ও প্রশাসন) সমস্ত কর্তব্যের গাফিলতি। মুখ্যমন্ত্রী নিজে পর্যন্ত বলেছেন যে রাত দুটো পর্যন্ত জেগে এই বিষয়টাকে মনিটর করেছেন। ওঁনার কী এত ইন্টারেস্ট ছিল, সেটাই আমরা জানতে চাই।’ সেইসঙ্গে তিনি বলেন, ‘অবশ্যই (প্রমাণ) লোকানো হয়েছে। লোকানো না হলে যারা যা অপরাধ করেছে, তারা সকলে এতদিনে সামনে চলে আসত।’

(বিস্তারিত পরে আসছে)

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *