একটুর জন্য বাঁচলেন সইফ, দেখা মিলল না প্রাক্তন স্ত্রীর, কোথায় সারা-ইব্রাহিম? - Bengali News | Saif Ali Khan Injured During Burglary: Sara Ibrahim Arrive At Lilavati Hospital To Visit Abba - 24 Ghanta Bangla News
Home

একটুর জন্য বাঁচলেন সইফ, দেখা মিলল না প্রাক্তন স্ত্রীর, কোথায় সারা-ইব্রাহিম? – Bengali News | Saif Ali Khan Injured During Burglary: Sara Ibrahim Arrive At Lilavati Hospital To Visit Abba

Spread the love

গুরুতর আহত সফই আলি খান। ভয়ানক আক্রমণ অভিনেতার ওপর। বুধবার মধ্যরাতে ঝড় বয়ে যায় পাতৌদি পরিবারে। খবর ছড়িয়ে পড়ে পলকে। কিন্তু কোথায় তাঁর প্রাক্তন স্ত্রী অমৃতা সিং? মুম্বইয়ের অভিজাত এলাকা বান্দ্রায় সৎগুরু শরণ নামক একটি বিল্ডিংয়ে থাকন সইফ আলি খান। সঙ্গে থাকেন স্ত্রী করিনা ও দুই পুত্র, তৈমুর ও জাহাঙ্গির। বুধবার রাতে ওই অ্যাপার্টমেন্টেই আক্রান্ত হন সইফ। প্রাথমিক সূত্রে খবর, চুরির উদ্দেশে বলিউড অভিনেতার বাড়িতে ঢুকেছিল সন্দেহভাজন একজন। বাড়ির পরিচারকরা তার উপস্থিতি বুঝে চিৎকার করতেই সে পালানোর চেষ্টা করে। সেই সময় সইফের মুখোমুখি হয়ে যায় হামলাকারী। আর তারপরই একের পর এক কোপ। ছয়বার আঘাত করা হয় সইফ আলি খানকে।

রাত সাড়ে তিনটে নাগাদ রক্তাক্ত অবস্থায় সইফকে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তাঁর অস্ত্রোপচার হচ্ছে। অস্ত্রোপচার তিন ইঞ্চি মতো একটি ধারাল বস্তু বের করা হয়েছে। মনে করা হচ্ছে, ছুরির কিছুটা অংশ ভেঙে সইফের শরীরের ভিতরে রয়ে গিয়েছিল। চিকিৎসকরা তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন। খবর পেয়েই বাবাকে দেখতে লীলাবতী হাসপাতালে ছুটলেন তাঁর আগের পক্ষের দুই সন্তান সারা আলি খান ও ইব্রাহিম খান। যদিও তাঁদের সঙ্গে দেখা মিলল না অমৃতার। প্রাক্তন স্বামীর খোঁজ নিঃসন্দেহে রাখছেন হয়তো তিনি। তবে এখনও পর্যন্ত হাসপাতালে দেখা মেলেনি তাঁর।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *