BREAKING: কেজরীর ব্যক্তিগত সচিবের বাড়িতে ইডি হানা – Bengali News | Enforcement Directorate raid in Delhi CM Arvind Kejriwal’s personal secretary along senior AAP leaders home
ED Raid: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের ব্যক্তিগত সচিবের বাড়িতে হানা দিল ইডি। আম আদমি পার্টির তরফেই খবরটি নিশ্চিত করা হয়েছে। আপ সুপ্রিমোর ব্যক্তিগত সচিবের পাশাপাশি সিনিয়ার আপ নেতাদের বাড়িতেও ইডি-র গোয়েন্দারা হানা দিয়েছেন বলে খবর। অর্থ তছরুপের মামলাতেই ইডি-র এই অভিযান।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল।Image Credit source: PTI
নয়া দিল্লি: কেন্দ্রীয় এজেন্সির নজরে আরও এক আপ নেতা! মঙ্গলবার সকালে সরাসরি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের ব্যক্তিগত সচিবের বাড়িতে হানা দিল ইডি। আম আদমি পার্টির তরফেই খবরটি নিশ্চিত করা হয়েছে। আপ সুপ্রিমোর ব্যক্তিগত সচিবের পাশাপাশি সিনিয়ার আপ নেতাদের বাড়িতেও ইডি-র গোয়েন্দারা হানা দিয়েছেন বলে খবর।
আপ সূত্রে জানা গিয়েছে, এদিন সকালেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের ব্যক্তিগত সচিব বিভব কুমারের বাড়িতে তল্লাশি অভিযানে যান ইডি-র গোয়েন্দারা। এছাড়া তাঁর ঘনিষ্ঠ আরেক সিনিয়ার আপ নেতার বাড়িতেও তল্লাশি চালায় ইডি। মূলত, অর্থ তছরুপের মামলাতেই কেজরীর ঘনিষ্ঠদের বাড়িতে এই তল্লাশি অভিযান বলে ইডি সূত্রের খবর।
এই খবরটিও পড়ুন
বিস্তারিত আসছে…
