এগিয়ে এল মাধ্যমিক! আগামী বছর কবে কোন পরীক্ষা? রইল রুটিন, অঙ্কের আগে কদিন ছুটি?, বাংলার মুখ
বিধানসভা নির্বাচনের জন্য ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা কিছুটা এগিয়ে আনা হল। মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, আগামী বছর ২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। মূল সাতটি বিষয়ের পরীক্ষা চলবে আগামী ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। আর আগামী ১২ ফেব্রুয়ারি ঐচ্ছিক বিষয় দিয়ে মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে যাবে। আর ২০২৫ সালে তো মাধ্যমিক পরীক্ষা শুরুই হয়েছিল ১০ ফেব্রুয়ারি থেকে। অর্থাৎ আগামী বছর আটদিনের মতো মাধ্যমিক পরীক্ষা এগিয়ে আনা হল।
আর সেটা যে হবে, তা প্রত্যাশিতই ছিল। কারণ ২০২৬ সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আছে। ২০২৪ সালে যখন লোকসভা নির্বাচন হয়েছিল, তখনও মাধ্যমিক পরীক্ষা কিছুটা আগে হয়েছিল। আসলে সেই বছরও ২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল মাধ্যমিক। চলেছিল ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। ঠিক সেই সময়সীমাই বজায় রাখা হল ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষায়।
২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন
১) প্রথম ভাষা: ২ ফেব্রুয়ারি (সোমবার)।
২) দ্বিতীয় ভাষা: ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার)।
৩) ইতিহাস: ৬ ফেব্রুয়ারি (শুক্রবার)।
৪) ভূগোল: ৭ ফেব্রুয়ারি (শনিবার)।
৫) অঙ্ক: ৯ ফেব্রুয়ারি (সোমবার)।
৬) ভৌতবিজ্ঞান: ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার)।
৭) জীবনবিজ্ঞান: ১১ ফেব্রুয়ারি (বুধবার)।
৮) ঐচ্ছিক বিষয়: ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)।
(বিস্তারিত পরে আসছে)