ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে মৃত্যু ভারতীয় যুবকের, রাশিয়াকে কড়া বার্তা পাঠাল কেন্দ্র - Bengali News | Kerala Man Dies in Russia Ukraine War Front, MEA seeks return of Indian nationals in Russian Force - 24 Ghanta Bangla News
Home

ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে মৃত্যু ভারতীয় যুবকের, রাশিয়াকে কড়া বার্তা পাঠাল কেন্দ্র – Bengali News | Kerala Man Dies in Russia Ukraine War Front, MEA seeks return of Indian nationals in Russian Force

Spread the love

মস্কো ও নয়া দিল্লি:  রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে মৃত্যু ভারতীয় যুবকের। ক্ষুব্ধ ভারত সরকার। রাশিয়ায় পাঠানো হল কড়া বার্তা। অবিলম্বে ভারতীয়দের, যারা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সামিল, তাদের ফেরত পাঠাতে বলা হল।

রাশিয়া-ইউক্রেনের যুদ্ধে ভারতীয়রাও সামিল, এই খবর মিলেছিল আগেই। দুই বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে রাশিয়ান মিলিটারি সাপোর্ট সার্ভিসে বহু ভারতীয়কে নিয়োগ করেছিল পুতিন সরকার। অধিকাংশকেই চাকরির টোপ দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। মস্কোয় পৌঁছে তাদের হাতে ধরিয়ে দেওয়া হয়েছিল বন্দুক। বিনা প্রশিক্ষণেই পাঠিয়ে দেওয়া হয়েছিল যুদ্ধক্ষেত্রে।

ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়েই মৃত্যু হল কেরলের এক যুবকের। এর আগেও কমপক্ষে আটজন ভারতীয়ের যুদ্ধক্ষেত্রে মৃত্যুর খবর মিলেছিল। এই যুবকের মৃত্যুর খবর মিলতেই এবার কড়া অবস্থান নিল ভারত সরকার। রাশিয়া সেনায় সামিল ভারতীয়দের দ্রুত দেশে ফেরত পাঠাতে বলা হল।

বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “মস্কোয় রাশিয়ান প্রশাসন এবং নয়া দিল্লিতে রাশিয়ার দূতাবাসে বিষয়টি জানানো হয়েছে। যে ক’জন ভারতীয় বর্তমানে রাশিয়ান সেনায় রয়েছেন, তাদের দ্রুত ফেরত পাঠানোর দাবি জানিয়েছি আমরা।”

জানা গিয়েছে, মৃত যুবকের নাম বিনিল টিবি। কেরলের ত্রিশূরের বাসিন্দা। পেশায় ইলেকট্রিশিয়ান বিনিল এক আত্মীয়ের সঙ্গে কাজের খোঁজে রাশিয়ায় যান এজেন্ট মারফত। তারা ইলেকট্রিশিয়ান ও প্লাম্বিংয়ের কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। রাশিয়ায় পৌঁছনোর পর তাঁদের পাসপোর্ট বাজেয়াপ্ত করে নেওয়া হয় এবং জোর করে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়।

যুদ্ধক্ষেত্রেই আহত হন বিনিল ও তাঁর আত্মীয় জৈন। ইউক্রনের একটি অঞ্চলে, বর্তমানে যা রাশিয়ায় দখলে, সেখানে বাকি সেনার থেকে বিচ্ছিন্ন হয়ে যান। যুদ্ধে আঘাতের জেরেই বিনিলের মৃত্যু হয়। তাঁর আত্মীয়ও গুরুতর আহত বলে জানা গিয়েছে। বর্তমানে মস্কোর হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবক।

বিদেশ মন্ত্রকের কাছে ভারতীয় যুবকের মৃত্যু ও আরেক যুবকের আহত হওয়ার খবর মিলতেই তড়িঘড়ি পদক্ষের করা হয়। মস্কোয় ভারতীয় দূতাবাস মৃতের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে। দ্রুত ওই যুবকের দেহ ভারতে ফেরানোর চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে ভারত সরকারের তরফে বাকি ভারতীয়দেরও রাশিয়ান সেনা থেকে মুক্তি দিয়ে দেশে ফেরানোর বার্তা পাঠানো হয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *