Kolkata School: সাত সকালে দুর্ঘটনা নব নালন্দা স্কুলে, পড়ুয়াদের মাথার ওপর ভেঙে পড়ল কাচ – Bengali News | Accident in South Kolkata’s Nava Nalanda School, 3 students injured
কলকাতা: দক্ষিণ কলকাতার নব নালন্দা স্কুলে ভয়াবহ দুর্ঘটনা। স্কুলে ঢুকতে গিয়ে আহত একাধিক পড়ুয়া। মাথার ওপর ভেঙে পড় আস্ত কাচের প্যানেল। সোমবার সকালে এই ঘটনায় আতঙ্কিত পড়ুয়া ও অভিভাবকরা। আহত হয়েছে তিন পড়ুয়া। তাদের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর এক পড়ুয়াকে প্রাথমিক চিকিৎসার পর বাড়ি নিয়ে যাওয়া হয়েছে বলে সূত্রের খবর।
এদিন সকালে পড়ুয়ারা যখন স্কুলে প্রবেশ করছে, সেই সময় চারতলার ওপর থেকে একটি আস্ত কাচের প্যানেল ভেঙে পড়ে নীচে। আর তাতেই আহত হয় তিন পড়ুয়া। একজনকে ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, দ্বিতীয়জনকে ভর্তি করা হয়েছে এম আর বাঙুর হাসপাতালে।
সবিস্তারে আসছে…