কুলতলিতে বন্দি বাঘ, দিনভর আতঙ্ক বাড়িয়ে গভীর রাতে ধরা দিল রয়্যাল বেঙ্গল, বাংলার মুখ - 24 Ghanta Bangla News
Home

কুলতলিতে বন্দি বাঘ, দিনভর আতঙ্ক বাড়িয়ে গভীর রাতে ধরা দিল রয়্যাল বেঙ্গল, বাংলার মুখ

Spread the love

রবিবার দিনভর আতঙ্ক বাড়িয়ে গভীর রাতে ধরা দিল রয়্যাল বেঙ্গল টাইগার। জানা গিয়েছে, গতকাল গভীর রাতে ছাগলের টোপে খাঁচাবন্দি করা হয় বাঘটিকে। সোমবার বাঘটির শারীরিক পরীক্ষানিরীক্ষা করা হবে। তার পর সেটিকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। উল্লেখ্য, কয়েকদিন আগেও দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলির মৈপীঠে বাঘের আগমন ঘিরে আতঙ্ক ছড়িয়েছিল। এই নিয়ে গত এক সপ্তাহে তিনবার লোকালয়ের খুব কাছে চলে আসে বাঘ। (আরও পড়ুন: মহাকুম্ভের পুণ্যার্থী বহনকারী ট্রেনে ছোড়া হল পাথর, আতঙ্কিত যাত্রীরা: ভিডিয়ো)

আরও পড়ুন: লস অ্যাঞ্জেলেসের দাবানলে মৃতের সংখ্যা বেড়েই চলেছে, বিভীষিকায় ভারাক্রান্ত বাতাস

আরও পড়ুন: ‘তালিবানি শাসনকে বৈধতা দেবেন না’, মুসলিম বিশ্বের কাছে আবেদন মালালার

রিপোর্ট অনুযায়ী, রবিবার সকালে কুলতলির মৈপীঠের গঙ্গার ঘাট এলাকায় বাঘের পায়ের ছাপ দেখতে পান গ্রামবাসীরা। দাবি করা হয়, একসঙ্গে দুটি বাঘ এসেছে সেখানে। সেই খবর পেয়ে সেখানে যান বনকর্মীরা। পায়ের ছাপ পরীক্ষা করে দেখেন তাঁরা। পরে বনকর্মীরা দাবি করেন, আপাতত লোকালয় লাগোয়া বনেই ঘুরে বেড়াচ্ছে সেই বাঘ। এই আবহে বাঘ যাতে লোকালয়ে প্রবেশ না করতে পারে, তার জন্যে শক্ত নাইলনের জাল দিয়ে ঘিরে ফেলা হয় জঙ্গলের সেই অংশ। এছাড়া বাঘ ধরার জন্যে খাঁচাও পাতা হয়। সেই খাঁচায় টোপ হিসেবে রাখা ছিল একটি ছাগল। সেই ছাগলের টানেই বাঘ ধরা দেয় খাঁচায়। তবে একটি বাঘই খাঁচায় ধরা পড়েছে বলে জানা গিয়েছে। দ্বিতীয় কোনও বাঘের অস্তিত্বের প্রমণ আর মেলেনি। অনুমান করা হচ্ছিল, ঠাকুরান নদী পেরিয়ে সেখানে এসেছিল সেই বাঘ। এই আবহে রাতভর এলাকায় মশাল জ্বালিয়ে ছিলেন গ্রামবাসীরা। এদিকে বাঘ যাতে লোকালয়ে না আসে, তার জন্যে পটকা ফাটানো হয়। (আরও পড়ুন: চট্টগ্রামে ৩ দিন ধরে নিখোঁজ হিন্দু ব্যবসায়ী, আতঙ্কিত পরিবার, তদন্তে পুলিশ)

আরও পড়ুন: জেলে বসে একবছরে আয় ২২৪১০ কোটি, নির্মলাকে চিঠি সুকেশের, আয়কর বাবদ দিলে চাইলেন…

আরও পড়ুন: ‘অনন্তকাল…’, ‘৯০ ঘণ্টা কাজ’ বিতর্কে এবার চাঁচাছোলা মন্তব্য সঞ্জীব গোয়েঙ্কার 

উল্লেখ্য, গত এক সপ্তাহে এ নিয়ে তিন বার সুন্দরবনের আজমলমারির জঙ্গল থেকে বাঘ মৈপীঠ কোস্টাল থানা এলাকায় ঢুকে পড়েছে বলে দাবি করা হয়েছে রিপোর্টে। দিন কয়েক আগেই বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েতের শ্রীকান্ত পল্লি ও কিশোরীমোহনপুর এলাকায় জঙ্গল লাগোয়া গ্রামে বাঘের পায়ের ছাপ দেখা গিয়েছিল। সেই বাঘ ফিরে যাওয়ার পরে ফের মাকড়ি নদীর পারে ম্যানগ্রোভের ঝোপে দেখা গিয়েছিল। সেই বাঘও ফিরে যায় জঙ্গলে। এবারও বাঘটিকে ধরা হয়েছে। এটিকে জঙ্গলে ফেরানো হবে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *