২ দিন বন্ধ থাকবে ইস্ট-ওয়েস্ট মেট্রোর পরিষেবা, ‘মূল্য দিতে হবে’ স্বপ্নপূরণের জন্য, বাংলার মুখ
আগামী ১২ জানুয়ারি এবং ১৯ জানুয়ারি ইস্ট-ওয়েস্ট মেট্রোর পরিষেবা ‘পুরোপুরি’ বন্ধ থাকবে। কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রোর পুরো ১৬.৬ কিলোমিটার অংশে পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে। সেজন্য ১২ জানুয়ারি এবং ১৯ জানুয়ারি হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত (গ্রিন লাইন-২) পরিষেবা বন্ধ থাকবে। আর রবিবার হওয়ায় এমনিতেই সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত (গ্রিন লাইন-১) পরিষেবা মেলে না। ফলে আগামী দুটি রবিবার ইস্ট-ওয়েস্ট মেট্রোর পরিষেবা পুরোপুরি বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।
অর্থাৎ হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড অংশে যাঁরা যাতাযাত করেন, তাঁদের কিছুটা সমস্যা পোহাতে হবে। কিন্তু সংশ্লিষ্ট মহলের মতে, বড়সড় স্বপ্নপূরণের জন্য কিছুটা মূল্য তো চোকাতে হবে যাত্রীদের। কারণ ১২ এবং ১৯ জানুয়ারি যে পরীক্ষা-নিরীক্ষা চালাবে মেট্রো কর্তৃপক্ষ, সেটার একটাই লক্ষ্য। আর সেটা হল যে সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রোর পুরো অংশে বাণিজ্যিক পরিষেবা চালু করা।
(বিস্তারিত পুরো আসছে