Jasprit Bumrah Injured: বুমরার চোট, ছুটলেন চিকিৎসায়; ক্যাপ্টেন বিরাট কোহলি – Bengali News | Jasprit Bumrah Injured, goes for Scan during Sydney test Day Two Virat Kohli stan in Captain
দুর্দান্ত বোলিং করেছেন পুরো সিরিজেই। পারথ টেস্টে তাঁর ক্যাপ্টেন্সি এবং অনবদ্য বোলিংয়ে জিতেছে ভারত। সিরিজের শেষ টেস্টে নিয়মিত অধিনায়ক সরে দাঁড়ান। জসপ্রীত বুমরাকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়। এই ম্যাচেও দুর্দান্ত বোলিং করছিলেন। কিন্তু দ্বিতীয় দিন লাঞ্চ বিরতির পরই অস্বস্তি। এক ওভার মাত্র বোলিং করেন। এরপরই মাঠ ছাড়েন। এই অবধি ঠিক ছিল। দ্রুত ট্রিটমেন্টের জন্য সাপোর্ট স্টাফের সঙ্গে ছুটলেন বুমরা। ম্যাচের সবে দ্বিতীয় দিন। সিডনি টেস্টে চাপ বাড়াল বুমরার চোট। যদিও কতটা গুরুতর এখনই আন্দাজ করা কঠিন। ভারতীয় শিবিরের জন্য স্বস্তির খবর নয়, বলাই যায়। বুমরার অনুপস্থিতিতে ক্যাপ্টেন্সি করছেন বিরাট কোহলি।
বিস্তারিত আসছে..