শেষমেশ দেখা মিলল দাপুটে বাঘিনীর! জিনাতকে টার্গেট করে ঘুম পাড়ানি গুলি, আদৌ কি লাগল?, বাংলার মুখ - 24 Ghanta Bangla News
Home

শেষমেশ দেখা মিলল দাপুটে বাঘিনীর! জিনাতকে টার্গেট করে ঘুম পাড়ানি গুলি, আদৌ কি লাগল?, বাংলার মুখ

Spread the love

বহু চেষ্টা করেও বাগে আসছিল না বাঘিনী! সিমলিপাল থেকে ঝাড়খণ্ড, সেখান থেকে ঝাড়গ্রাম, পরে পুরুলিয়া, তারপর আজ বাঁকুড়া, এই যাত্রাপথে ক্রমাগত এগিয়ে চলেছিল বাঘিনী জিনাত। শেষমেশ শনিবার বাঁকুড়ায় বাঘিনী জিনাতের দেখা মিলেছে বলে খবর।

 জিনাতের জন্য এদিন কার্যত বাঁকুড়ার জঙ্গলের একটা বড় এলাকা জাল দিয়ে ঘেরা হয়। আর বাঁকুড়ার রানিবাঁধের কাছে দেখা মেলে বাঘিনীর। দেখা মাত্রই জিনাতকে টার্গেট করে ট্রাঙ্কুলাইজার থেকে গুলি ছোঁড়েন বনকর্মীরা। তবে ঘুমপাড়ানি সেই গুলি আদৌ জিনাতকে ছুঁয়েছে কিনা জল্পনা রয়েছে।

জানা যাচ্ছে, জিনাতকে টার্গেট করে ঘুম পাড়ানি গুলি ছোঁড়া হলেও, তা বাঘিনীর গায়ে লেগেছে কি না, তা নিশ্চিতভাবে এখনও খবর আসেনি। ফলে জল্পনা রয়ে গিয়েছে। এই মুহূর্তে টানটান উত্তেজনা রয়েছে বাঁকুড়ায় জিনাতকে ঘিরে। জানা যাচ্ছে, বাঁকুড়ার রানিবাঁধের কাছে গোঁসাইডিহি এলাকায় ক্যামেরাবন্দি হয়েছে বাঘিনী জিনাত।

(বিস্তারিত আসছে)

 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *