‘বাংলাদেশে জঙ্গিবাদী সম্প্রদায়কে টাইট দিতে গেলে ইজ়রায়েলের মতো অ্যাকশন নিতে হবে’, বাংলার মুখ - 24 Ghanta Bangla News
Home

‘বাংলাদেশে জঙ্গিবাদী সম্প্রদায়কে টাইট দিতে গেলে ইজ়রায়েলের মতো অ্যাকশন নিতে হবে’, বাংলার মুখ

Spread the love

বাংলাদেশের হিন্দুদের পাশে থাকার বার্তা দিয়ে সেদেশে চরমপন্থীদের ‘টাইট দিতে’ ইজ়রায়েলের ধাঁচে পদক্ষেপ করার দাবি জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন তিনি। বাংলাদেশের হিন্দুদের প্রতি শুভেন্দুর আশ্বাসবাণী, অনেক দিন সহ্য করেছেন, আর কয়েকটা দিন অপেক্ষা করুন।

এদিন শুভেন্দুবাবু বলেন, ‘গতকাল আচার্য রাম ভদ্রাচার্যজি যে বিবৃতি দিয়েছেন তাকে আমি সমর্থন করি। তিনি বলেছেন, জঙ্গিবাদী, মৌলবাদী সম্প্রদায়কে টাইট দিতে গেলে অ্যাকশন নিতে হবে। অ্যাকশনটা কী ভাবে নিতে হয় ইজ়রায়েল জানে। ইজ়রায়েলের অ্যাকশন বাংলাদেশে দরকার আছে। আমি ও আমরা সবাই আমেরিকার রাষ্ট্রপতির শপথের জন্য অপেক্ষা করছি। তিনি নেতৃত্ব দেবেন। মানবতার পক্ষে যে দেশগুলো লড়াই তারা নিশ্চিতভাবে শপথ নেবে রাজনৈতিক ও কূটনৈতিকভাবে বাংলাদেশের এই বর্বর হিংস্র মৌলবাদ, জঙ্গিবাদ চরমপন্থী শক্তিকে দমন করা যাবে না। দমন কী ভাবে করতে হয়, রাম জন্মভূমি যার প্রধান সাক্ষ্যদানের মধ্যে দিয়ে নির্মিত হয়েছে আচার্য রামভদ্রাচার্যজি গতকাল যে বিবৃতি দিয়েছেন একজন হিন্দু হিসাবে আমি তাকে ২০০ শতাংশ সমর্থন করছি। সেই আশায় আছি।’

বাংলাদেশি হিন্দুদের শুভেন্দুবাবুর আশ্বাস, ‘৭১ সালে ১৫ মাস ধরে রাজাকার বাহিনী পাকিস্তানিরা অত্যাচার করেছে ৩০ লক্ষ হিন্দু শহিদ হয়েছে। যার সিংহভাগ হিন্দু বাঙালি। একইভাবে চার – পাঁচমাস অত্যাচার সহ্য করছেন। আর একটু হয়তো সহ্য করতে হবে। কিন্তু ফাইনালি এই জঙ্গিবাদ, মৌলবাদ, চরমপন্থী গোষ্ঠী নিকেশ হবেই, এটা আমার বিশ্বাস।’

 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *