T20 World Cup 2024: আম্পায়ার কি কানা… বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুললেন প্রাক্তন পাক ক্রিকেটার – Bengali News | Ex Pakistani captain Inzamam Ul Haq alleges India tampered with ball, says Umpires ko aankhein khuli rakhni chahiye
T20 World Cup 2024: আম্পায়ার কি কানা… বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুললেন প্রাক্তন পাক ক্রিকেটারImage Credit source: PTI
কলকাতা: বল বিকৃতি— ২২ গজে এই কাণ্ড করলে শাস্তি অবধারিত। অস্ট্রেলিয়াকে সুপার এইটে হারিয়ে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2024) সেমিফাইনালে উঠেছে ভারত। ওই ম্যাচেই ভারতীয় বোলার অর্শদীপ সিং (Arshdeep Singh) নাকি বল বিকৃতি করেছিলেন, এই অভিযোগ এসেছে ওয়াঘার ওপার থেকে। পাকিস্তানের প্রাক্তন ক্যাপ্টেন ইনজামাম উল হক এই বিতর্কের জন্ম দিয়েছেন। এ বারের বিশ্বকাপ থেকে অনেক দিন আগেই বিদায় নিয়েছে পাকিস্তান। ভারত (Team India) বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার পর এ বার রোহিত ব্রিগেডের উপর আঙুল তুলেছেন ইনজি।
নতুন বলে যে ভাবে রিভার্স সুইং করিয়েছিলেন অর্শদীপ সিং, তা সম্ভব নয়। এই অভিযোগ তুলেছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ইনজি। পাকিস্তানের এক টেলিভিশন চ্যানেলে ইনজামাম উল হক অভিযোগ তুলে বলেছেন,, ‘অর্শদীপ সিং যখন ১৫ ওভারে (আসলে ১৬ ওভারে) বল করছিল, সেই সময় ও রিভার্স সুইং পাচ্ছিল। নতুন বলে এতটা তাড়াতাড়ি রিভার্স সুইং পাওয়া যায়? ১২ বা ১৩তম ওভার থেকেই বল রিভার্স সুইং। আম্পায়ারদের চোখ খুলে রাখা উচিত ছিল।’