Sameer Rizvi: ৮ দিনে ১৩৭*, ১৫৩, ২০১*, ২০২*! ২২ গজে ধামাকা ধোনির CSK-র প্রাক্তনীর - Bengali News | Sameer Rizvi scores another double century in 4 days, and helps UP to chase 407 in Men’s U23 State A Trophy - 24 Ghanta Bangla News
Home

Sameer Rizvi: ৮ দিনে ১৩৭*, ১৫৩, ২০১*, ২০২*! ২২ গজে ধামাকা ধোনির CSK-র প্রাক্তনীর – Bengali News | Sameer Rizvi scores another double century in 4 days, and helps UP to chase 407 in Men’s U23 State A Trophy

Spread the love

Sameer Rizvi: ৮ দিনে ১৩৭*, ১৫৩, ২০১*, ২০২*! ২২ গজে ধামাকা ধোনির CSK-র প্রাক্তনীরImage Credit source: PTI

কলকাতা: এক সপ্তাহও পেরোয়নি, চলতি পুরুষদের অনূর্ধ্ব-২৩ স্টেট এ ট্রফিতে দ্বিতীয় বার ডাবল সেঞ্চুরি হাঁকালেন চেন্নাই সুপার কিংসের প্রাক্তনী। মহেন্দ্র সিং ধোনির সিএসকে তাঁকে রিটেইন করেনি। ২০২৪ আইপিএলের নিলামে ৮.৪ কোটি টাকায় সমীর রিজভিকে কিনেছিল সিএসকে। এ বার জেড্ডায় হওয়া মেগা নিলামে ৯৫ লক্ষ টাকায় দিল্লি ক্যাপিটালস কিনেছে সমীরকে। সেই সমীরের ব্যাটে যে তাণ্ডব চলছে, তা দেখে কি হাত কামড়াচ্ছে সিএসকে?

গত আট দিনে উত্তরপ্রদেশের তারকা সমীর রিজভি করেছেন যথাক্রমে ১৩৭*, ১৫৩, ২০১*, ২০২* রান। বিদর্ভর বিরুদ্ধে মাত্র ১০৫ বলে ২০২ রানের অপরাজিত ইনিংস উপহার দিয়েছেন উত্তরপ্রদেশের ক্যাপ্টেন সমীর। ১৯২.৩৮ স্ট্রাইকরেটে ১০টি চার ও ১৮টি ছয় মেরেছেন ডান হাতি ব্যাটার। বরোদায় ওই ম্যাচে প্রথমে ব্যাটিং করে ৫০ ওভারে ৬ উইকেটে বিদর্ভ তুলেছিল ৪০৬ রান। ৫২ বল বাকি থাকতেই ৮ উইকেটে জয় উত্তরপ্রদেশের।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *