CM Mamata Banerjee: এতদিনে উত্তর দিলেন মমতা, ৩০ ডিসেম্বরই সকলের চোখের সামনে ঘটবে - Bengali News | CM Mamata Banerjee will go to Sandeshkhali on December 30 - 24 Ghanta Bangla News
Home

CM Mamata Banerjee: এতদিনে উত্তর দিলেন মমতা, ৩০ ডিসেম্বরই সকলের চোখের সামনে ঘটবে – Bengali News | CM Mamata Banerjee will go to Sandeshkhali on December 30

Spread the love

মমতা বন্দ্যোপাধ্যায় (ফাইল ফোটো)

কলকাতা: বছর শেষ হতে আর কয়েকদিন বাকি। আর বছরের শুরুতে তপ্ত হয়ে উঠেছিল উত্তর ২৪ পরগনার সন্দেশখালি। রাস্তায় নেমেছিলেন মহিলারা। সেইসময় প্রশ্ন উঠেছিল, মুখ্যমন্ত্রী কেন সন্দেশখালি যাচ্ছেন না? সেই উত্তপ্ত পরিস্থিতির কয়েক মাস পর সন্দেশখালি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে নিজেই সেকথা জানালেন মুখ্যমন্ত্রী।

এদিন সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “নির্বাচনের আগে অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিলেন, দিদি আপনি সন্দেশখালি গেলেন না? আমি বলেছিলাম, পরে যাব। আগামী ৩০ ডিসেম্বর বেলা ১টায় সরকারি ডিস্ট্রিবিউশন কর্মসূচিতে সন্দেশখালি যাব। সরকারের বিভিন্ন পরিষেবা মানুষের হাতে তুলে দেওয়া হবে।”

চলতি বছরের জানুয়ারির শুরুতে সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়ে আক্রান্ত হয়েছিল ইডি। এরপর শাহজাহানের বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠে। রাস্তায় নামেন মহিলারা। অস্বস্তিতে পড়ে রাজ্যের শাসকদল। বিরোধীরা সরব হয়। এমনকি, লোকসভা নির্বাচনের প্রচারে সন্দেশখালির ঘটনাকে হাতিয়ার করে বিরোধীরা। তখন মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, তিনি পরে সন্দেশখালি যাবেন। আর বৃহস্পতিবার নবান্ন থেকে জানালেন, আগামী ৩০ ডিসেম্বর সন্দেশখালিতে সরকারি কর্মসূচিতে পা রাখবেন তিনি।

এই খবরটিও পড়ুন

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *