Hooghly: ওঁদের ‘টার্গেট’ বড়দিন, সকাল থেকেই নেমে পড়লেন কাজে - 24 Ghanta Bangla News
Home

Hooghly: ওঁদের ‘টার্গেট’ বড়দিন, সকাল থেকেই নেমে পড়লেন কাজে

Hooghly: ওঁদের ‘টার্গেট’ বড়দিন, সকাল থেকেই নেমে পড়লেন কাজে

চুঁচুড়া: আন্দোলন চালিয়ে যাচ্ছেন হুগলির চুঁচুড়া পুরসভার অস্থায়ী কর্মীরা। বেতন না পাওয়ার অভিযোগ তুলেছেন তাঁরা। যার জেরে কাজ বন্ধ করে দিয়েছেন। তাঁদের দাবি, মঙ্গলবার বেতন মিটিয়ে দেওয়ার কথা বললেও সেই টাকা ঢোকেনি অ্যাকাউন্টে। তাই পুরসভার কাছেই পিপুলপাতি পাঁচমাথা মোড়ে ফের অবরোধ শুরু করে তাঁরা।

এ দিকে, অস্থায়ী কর্মীরা কাজ শুরু না করার খবর বিধায়ক অসিত মজুমদারের কাছে। তিনি পিপুলপাতিতে পৌঁছন। শ্রমিকদের সঙ্গে কথা বলেন। এরপর বিধায়ক বলেন,”ব্যাঙ্কের সার্ভারে সমস্যা থাকায় গতকাল টাকা ঢোকেনি। আজ কয়েক ঘণ্টার মধ্যে শ্রমিকদের অ্য়াকাউন্টে টাকা ঢুকবে।” এই আশ্বাস মেলার পরই শুরু হয় বিতর্ক।

প্রসঙ্গত, দীর্ঘ দুমাস ধরে টাকা পাননি পুরসভার অস্থায়ী কর্মীরা। এরপর বিষয়টিতে হস্তক্ষেপ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপধ্যায়। তিন কোটি টাকা দেন মুখ্যমন্ত্রী, তা দিয়েই চুঁচুড়া পুরসভার অস্থায়ী কর্মীদের দুমাসের বেতন দেওয়া হবে বলে জানিয়েছিলেন বিধায়ক অসিত মজুমদার। রাজ্য সরকার এই টাকা অগ্রিম হিসেবে  দেওয়া হয়েছে। পরে তা শোধ করতে হবে। পাশাপাশি ডিসেম্বর মাসের বেতন দেওয়া হবে জানুয়ারি মাসে, আর সেটা পুরসভাকেই দিতে হবে এমনই বার্তা দেওয়া হয়। কিন্তু তারপরও বেতন না মেলায় এই ঘটনা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *