Jadavpur University: সকাল থেকে অপেক্ষা! চেয়ার ফাঁকা রেখেই হল যাদবপুরের সমাবর্তন, টানটান নাটক বিশ্ববিদ্যালয়ে - Bengali News | CV Ananda Bose not present at Jadavpur University convocation, clash again with raj bhaban - 24 Ghanta Bangla News
Home

Jadavpur University: সকাল থেকে অপেক্ষা! চেয়ার ফাঁকা রেখেই হল যাদবপুরের সমাবর্তন, টানটান নাটক বিশ্ববিদ্যালয়ে – Bengali News | CV Ananda Bose not present at Jadavpur University convocation, clash again with raj bhaban

Spread the love

ফাঁকা আচার্যের আসনImage Credit source: TV9 Bangla

কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে ফের টানটান নাটক। সকাল থেকেই প্রশ্ন ছিল, আচার্য তথা রাজ্যপাল সি ভি আনন্দ বোস উপস্থিত থাকবেন কি না। সমাবর্তন নিয়ে আগেই আপত্তি জানিয়েছিল রাজভবন। আচার্যের জন্য অপেক্ষাও করা হয় বেশ কিছুক্ষণ। পতাকা উত্তোলন করতে গিয়েও থমকে যায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আচার্য আসবেন কি না, এই সংশয়ে থমকে ছিল পুরো প্রক্রিয়াই। কিন্তু শেষ পর্যন্ত ফাঁকাই রইল চেয়ার।

বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর, অবশেষে শুরু হল সমাবর্তন। রাজভবনের সঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সংঘাত আগেও প্রকাশ্যে এসেছে। গতবারও সমাবর্তন নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। আচার্যকে ছাড়াই সমাবর্তন হয়েছিল। আর এবার নির্দিষ্ট নিয়ম না মেনে সমাবর্তন হচ্ছে বলে দাবি রাজভবনের। আচার্যের অনুমোদন ছাড়া সমাবর্তনের ডিগ্রি নিয়ে ভবিষ্যতে বিতর্ক হবে না তো? প্রশ্ন তুলছেন গবেষক পড়ুয়ারা।

সবিস্তারে আসছে…

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *