Jadavpur: ওষুধ কিনতে গিয়েছিলেন ‘রুমমেট’, ফিরে এসেই দেখেন প্রতীপ আর নেই, যাদবপুরের পড়ুয়ার মৃত্যুতে বাড়ছে রহস্য – Bengali News | Mysterious death of Jadavpur University student, reason unknown
যাদবপুর বিশ্ববিদ্যালয়Image Credit source: TV9 Bangla
কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক পড়ুয়ার মৃত্যুতে বাড়ছে রহস্য। ভরসন্ধ্যায় নিজের ঘরেই মৃত্যু হয় ওই পড়ুয়ার। মাত্র ২১ বছর বয়সের ওই ছাত্র অসুস্থতা বোধ করছিলেন। তবে এমন কী অসুস্থতা, যাতে মৃত্যু হল, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। মৃতের প্রতীপ কুমার মান্না।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা করতেন প্রতীপ। তিনি পূর্ব মেদিনীপুরের তমলুকের বাসিন্দা। পড়াশোনার সূত্রেই তিনি কলকাতায় এসেছিলেন। ‘ফুড টেকনোলজি অ্যান্ড বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং’-এর তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন তিনি। একটি বাড়িতে ভাড়ায় থাকতেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় সেই ঘর থেকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয় তাঁকে। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
সবিস্তারে আসছে…