অপেক্ষার অবসান, আজ সন্ধ্যায় ঘরের বায়োস্কোপ, চোখ রাখুন TV9 বাংলায় - Bengali News | Today tv9 bangla ghorer bioscope award going telecast on tv9 bangla at 5 pm stay tune - 24 Ghanta Bangla News
Home

অপেক্ষার অবসান, আজ সন্ধ্যায় ঘরের বায়োস্কোপ, চোখ রাখুন TV9 বাংলায় – Bengali News | Today tv9 bangla ghorer bioscope award going telecast on tv9 bangla at 5 pm stay tune

অপেক্ষার অবসান। সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল দ্বিতীয় বর্ষের TV9 বাংলা ‘ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড ২০২৪’। আজ অর্থাৎ ১৫ ডিসেম্বর তা সম্প্রচার হবে TV9 বাংলার পর্দায়। ঠিক বিকেল ৫টায় TV-র সামনে বসে পড়ুন। এক ঝাঁক তারকাদের উপস্থিতিতে জমে উঠবে সন্ধ্যা। সঙ্গে কে কোন পুরস্কার পেলেন, কে কী জানালেন দর্শকদের উদ্দেশে থাকছে সবটাই। সঙ্গে জমজমাট অনুষ্ঠান।

সিনেমার স্বীকৃতি তো দিকে দিকে, কিন্তু টেলিদুনিয়া? ওটিটি? যাঁরা আপনাদের নিত্যদিনের বিনোদনের সঙ্গী, ড্রইং রুমে যাঁদের নিত্য বাস, হাতের মুঠোয় যে বিনোদন, তাঁদের এবার বিশেষভাবে সম্মান জানাতে TV9 বাংলার এই প্রয়াস। আর সেই উপলক্ষ্যেই চাঁদের হাট কলকাতার এক অডিটোরিয়ামে। কড়া টক্করে সামিল বিভিন্ন সিরিয়াল থেকে ওটিটি সিরিজ। দর্শকদের নজরে সেরা কে? সিনেবিশেষজ্ঞরাই বা এগিয়ে রাখছেন কাদের? রুদ্ধশ্বাস প্রতিযোগিতার ইতি। এবার ফলাফল ঘোষণার পালা। টিভি থেকে ওটিটি, কারা পাচ্ছেন ২০২৩-২৪-এর সেরা-সেরা পুরস্কার? টানা দু’মাসের নানা পরীক্ষা-নিরীক্ষায় উঠে এল বিজেতাদের নাম। জুরি থেকে শুরু করে ভোটিং, মনোনয়নে উঠে এসেছিল সেরা পাঁচ। এবার একে একে বিজেতা ঘোষণার পালা শুরু। ইতিমধ্যেই রেডকার্পেটে তারকাদের মেলা।

সকলেই যথা সময় হাজির। উপস্থিত থাকবেন টলিপাড়ার প্রবীণ শিল্পীরাও। সঙ্গীত অনুষ্ঠান থেকে শুরু করে অতিথি বরণ, সবটাই ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই একের পর এক বিজেতাদের নাম প্রকাশ্যে আসার পালা। সকলের মধ্যেই এক চাপা উত্তেজনা। লাইট ক্যামেরায় সেজে উঠেছে মঞ্চ। অতিথিদের আসনও উঠেছে ভরে। দর্শকদের রায়ে সেরার সেরা কে? সেই রিপোর্ট কার্ড বেরতে শুরু করবে কিছুক্ষণের মধ্যেই।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *