Gold Buying: টন টন সোনা ঢুকছে দেশে, ভারতের সোনার ভাণ্ডার কতটা ফুলেফেঁপে উঠল, জানেন? - Bengali News | India Adds 60 Ton Gold in Reserve, RBI Buys 27 Ton Gold in October - 24 Ghanta Bangla News
Home

Gold Buying: টন টন সোনা ঢুকছে দেশে, ভারতের সোনার ভাণ্ডার কতটা ফুলেফেঁপে উঠল, জানেন? – Bengali News | India Adds 60 Ton Gold in Reserve, RBI Buys 27 Ton Gold in October

নয়া দিল্লি: দেশে ভাঁড়ারে আরও সোনা। অক্টোবরে কেন্দ্রীয় ব্যাঙ্কগুলি আরও ৬০ টন সোনা কিনল। এর মধ্যে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়াই ২৭ টন সোনা কিনেছে। সম্প্রতি এই তথ্য সামনে এনেছে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল।

আন্তর্জাতিক অর্থ তহবিল বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের তথ্যের উপরে ভিত্তি করেই ওয়ার্ল্ড গোল্ড রিজার্ভ বিভিন্ন দেশের সোনার ভাণ্ডারের তথ্য প্রকাশ করে। তাতেই দেখা গিয়েছে, অক্টোবরে ভারতের সোনার ভাণ্ডারে ৬০ টন সোনা জমা পড়েছে। চলতি বছরের জানুয়ারি মাস থেকে অক্টোবর পর্যন্ত মোট ৭৭ টন সো না কেনা হয়েছে।

শুধু ভারত নয়, জানা গিয়েছে, তুরস্ক ও পোল্যান্ডের সেন্ট্রাল ব্যাঙ্কও যথাক্রমে ৭২ টন ও ৬৯ টন সোনা কিনেছে জানুয়ারি থেকে অক্টোবর মাসের মধ্যে। চলতি বছরে বিশ্বে মোট যে পরিমাণ সোনা কেনা হয়েছে, তার মধ্যে ভারত, পোল্যান্ড ও তুরস্কের সেন্ট্রাল ব্যাঙ্কগুলিই ৬০ শতাংশ কিনেছে।

বিগত ১৭ মাস ধরে টানা তুরস্ক ১৭ টন করে সোনা কিনে সর্বোচ্চ সোনা ক্রেতার জায়গা দখল করেছে। পোল্যান্ডও টানা ৭ মাস ধরে ৮ টন করে সোনা কিনেছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *