Ram Temple News: ভোররাত থেকে রামলালার দর্শনের অপেক্ষায় ভক্তরা, প্রথম দিনেই ৫ লক্ষ পুণ্যার্থীর আগমন - Bengali News | Massive devotees came in Ayodhya Ram Temple to offer puja on first day after Pran Pratishtha - 24 Ghanta Bangla News
Home

Ram Temple News: ভোররাত থেকে রামলালার দর্শনের অপেক্ষায় ভক্তরা, প্রথম দিনেই ৫ লক্ষ পুণ্যার্থীর আগমন – Bengali News | Massive devotees came in Ayodhya Ram Temple to offer puja on first day after Pran Pratishtha

Spread the love

প্রাণ প্রতিষ্ঠার পর প্রথম দিনই রামলালার দর্শন পেতে রাম মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড়।Image Credit source: TV9 Bangla

অযোধ্যা: প্রতীক্ষার অবসান। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর মঙ্গলবার সকালেই সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হল রাম মন্দিরের গেট। আর প্রথম দিনই ভক্তদের ঢল নেমেছে অযোধ্যার রাম মন্দিরে। অযোধ্যার কনকনে ঠান্ডা উপেক্ষা করেই ভোররাত থেকে মন্দিরে ভিড় জমায় ভক্তরা। প্রথম দিনের ভোরেই প্রায় ৫ লক্ষ পুণ্যার্থী রামলালার রামলালার দর্শনে এসেছেন বলে মন্দির সূত্রে খবর। বলা যায়, রামলালার প্রথম দর্শন পেতে সকলেই উদগ্রীব।

রাম মন্দির সূত্রে খবর, এদিন ভোররাত ৩টে থেকে ভক্তরা রাম মন্দিরের গেটের সামনে ভিড় করতে শুরু করেন। যদিও নির্ধারিত সূচি মেনে ভোরের আরতির পর সকাল ৮টা নাগাদ মন্দিরের গেট খোলা হয়। তারপর লাইন দিয়ে ভক্তরা মন্দিরের ভিতর ঢুকে রামলালাকে চাক্ষুষ করেন এবং পুজো দেন। রামলালার প্রথম দর্শন পেতে এদিন ভোরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় ৫ লক্ষ পুণ্যার্থী ভিড় জমায় বলে শ্রীরাম মন্দির ট্রাস্ট কর্তৃপক্ষের দাবি। অন্ধকার থাকতে ভক্তদের রাম মন্দিরের গেটে ভক্তদের জমায়েত করার একটি ভিডিয়োও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

এই খবরটিও পড়ুন

ভাইরাল ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, রাম মন্দিরের গেটের সামনে ভক্তদের ভিড়। ভোরের আলো ফোটার আগেই কনকনে ঠান্ডা উপেক্ষা করেই ভক্তরা মন্দিরের গেট খোলার অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছেন। প্রত্যেকের মুখে একটাই ধ্বনি, ‘জয় শ্রীরাম’।

ভোররাত থেকে মন্দিরের বাইরে ভক্তরা ভিড় জমালেও গেট খুলেছে নির্ধারিত সময় মেনেই। সকাল সাড়ে ৬টায় ভোরের আরতির পর মন্দিরের গেট খোলা হয়। তারপর ৮টা থেকে পুজো নেওয়া শুরু হয়। মন্দির ট্রাস্টের তরফে জানানো হয়েছে, প্রতিদিন সকাল ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত মন্দিরের গেট খোলা থাকবে এবং পুজো নেওয়া হবে। তারপর আবার দুপুর ২টো থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পুজো নেওয়া চলবে। সকালে মন্দির খোলার আগে এবং সন্ধ্যায় মন্দির বন্ধ হওয়ার পর- দু-বার বিগ্রহের আরতি হবে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *