IND vs AUS: গোলাপি টেস্টে ভয়ঙ্কর স্টার্ক, ১৮০তে শেষ ভারত; পারথ ফিরবে অ্যাডিলেডে? - Bengali News | Mitchell Starc took 6 wickets, India all out at 180 in 1st Innings of IND vs AUS Pink Ball Test - 24 Ghanta Bangla News
Home

IND vs AUS: গোলাপি টেস্টে ভয়ঙ্কর স্টার্ক, ১৮০তে শেষ ভারত; পারথ ফিরবে অ্যাডিলেডে? – Bengali News | Mitchell Starc took 6 wickets, India all out at 180 in 1st Innings of IND vs AUS Pink Ball Test

Spread the love

IND vs AUS: গোলাপি টেস্টে ভয়ঙ্কর স্টার্ক, ১৮০তে শেষ ভারত; পারথ ফিরবে অ্যাডিলেডে?Image Credit source: PTI

কলকাতা: অ্যাডিলেড টেস্টের প্রথম সেশন যতটা নাটকীয়, দ্বিতীয় সেশন যেন ততটাই রোমাঞ্চকর। গোলাপি বল টেস্টের প্রথম দিনের দ্বিতীয় সেশন শেষ হওয়ার আগেই গুটিয়ে গেল ভারতের প্রথম ইনিংস। প্রথম সেশনে ৪ উইকেট হারিয়ে ৮২ রান তোলে টিম ইন্ডিয়া। দ্বিতীয় সেশনে সেখান থেকে ভারতীয় ক্রিকেটাররা স্কোরবোর্ডে যোগ করেন ৯৮ রান। যার মধ্যে রয়েছে নীতীশ কুমার রেড্ডির ৪২ রান। গোলাপি বল হাতে রীতিমতো ভয়ঙ্কর হয়ে উঠলেন মিচেল স্টার্ক। ভারতের বিরুদ্ধে টেস্টে প্রথম বার তিনি ফাইফার নিলেন। যে ভাবে ১৮০ রানে টিম ইন্ডিয়া অলআউট হল, তাতে ভারতীয় ক্রিকেট প্রেমীদের মনে প্রশ্ন উঠেছে পারথ টেস্টের স্মৃতি ফিরবে অ্যাডিলেডে?

ডিনার বিরতির পর মাঠে ফিরেই উইকেট খুইয়ে বসেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। এরপর সাতে নামেন নীতীশ কুমার রেড্ডি। উল্টোদিকে একের পর এক উইকেট হারালেও নীতীশকে কার্যত টলাতে পারছিলেন না মিচেল স্টার্ক, স্কট বোল্যান্ডরা।

এই খবরটিও পড়ুন

বিস্তারিত আসছে…

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *