Cricket: ছিলেন অজি ওপেনার, হলেন ইতালির ক্যাপ্টেন; এমন আশ্চর্য কাণ্ডের নায়ক কে? – Bengali News | Former Australia Test opener Joe Burns named Italy T20 team captain
Cricket: ছিলেন অজি ওপেনার, হলেন ইতালির ক্যাপ্টেন; এমন আশ্চর্য কাণ্ডের নায়ক কে?Image Credit source: @cricketcomau X
কলকাতা: এক সময় তাঁর নামের পাশে উঠত অস্ট্রেলিয়ান ক্রিকেটার। এ বার তা বদলে যেতে চলেছে। ছিলেন অজি ওপেনার, এ বার হয়ে গেলেন ইতালির ক্যাপ্টেন। এমন আশ্চর্য কাণ্ডের নায়ক কে? হঠাৎ তাঁকে নিয়ে খোঁজ পড়েছে ক্রিকেট মহলে। ফুটবল খেলিয়ে দেশ বলেই জনপ্রিয় ইতালি (Italy)। সেই দেশের হয়ে এ বার ক্রিকেট খেলবেন অস্ট্রেলিয়ার (Australia) জার্সিতে ২৩টি টেস্ট খেলা ক্রিকেটার। ৬টি ওডিআই ও ৫টি টি-২০ ম্যাচেও ক্যাঙ্গারুদের হয়েই এক সময় খেলেছেন ডান-হাতি সেই ব্যাটার। কে তিনি?
জো বার্নস। প্রাক্তন অজি ওপেনার এ বার প্রতিনিধিত্ব করবেন ইতালির। তিনি কী ভাবে ইতালির হয়ে ক্রিকেট খেলতে পারবেন? আসলে বার্নসের মায়ের মা-বাবা অর্থাৎ তাঁর মামাদাদু ও মামাদিদা ছিলেন ইতালির বাসিন্দা। তাঁরা পরবর্তীতে অস্ট্রেলিয়ায় যান। সেই সুবাদেই তিনি ইতালির হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন। ৩৫ বছরের বার্নস এ বছরের মে মাসে ইতালিতে চলে যান।
এই খবরটিও পড়ুন
ব্রিসবেনে জন্ম নেওয়া বার্নস এখন ইতালির টি-২০ টিমের ক্যাপ্টেন। তাঁর ইতালির জার্সিতে ডেবিউ হয়েছে ৮ জুন। লুক্সেমবার্গের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপ ২০২৬ এর আঞ্চলিক যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে তাঁর ইতালি টিমে অভিষেক হয়।