Abhishek Sharma: ২৮ বলে কেল্লাফতে! টি-২০-তে দ্রুততম সেঞ্চুরির আসনে যুগ্মস্থানে অভিষেক শর্মা - Bengali News | Abhishek Sharma hits 28 ball century in Syed Mushtaq Ali Trophy, equals record for fastest T20 hundred by Indian batter - 24 Ghanta Bangla News
Home

Abhishek Sharma: ২৮ বলে কেল্লাফতে! টি-২০-তে দ্রুততম সেঞ্চুরির আসনে যুগ্মস্থানে অভিষেক শর্মা – Bengali News | Abhishek Sharma hits 28 ball century in Syed Mushtaq Ali Trophy, equals record for fastest T20 hundred by Indian batter

Spread the love

২৮ বলে কেল্লাফতে! টি-২০-তে দ্রুততম সেঞ্চুরির আসনে যুগ্মস্থানে অভিষেক শর্মাImage Credit source: X

কলকাতা: বয়স তাঁর ২৪। মাঠে নামলেই প্রতি ম্যাচে সকলকে চমকে দিচ্ছেন তিনি। ভারতের জার্সিতে এ বছরই টি-২০ ডেবিউ হয়েছে তাঁর। আইপিএলে তিনি সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে দ্যুতি ছড়ান। কথা হচ্ছে ভারতের তরুণ অলরাউন্ডার অভিষেক শর্মাকে (Abhishek Sharma) নিয়ে। চলতি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে (Syed Mushtaq Ali Trophy) মাত্র ২৮ বলে সেঞ্চুরি হাঁকিয়ে রেকর্ড বুকে ঢুকে পড়েছেন পঞ্জাবের ছেলে।

কয়েকদিন আগে ভারতীয় ব্যাটার হিসেবে টি-২০ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন উর্ভিল প্যাটেল। ত্রিপুরার বিরুদ্ধে গুজরাটের উর্ভিল ২৮ বলে সেঞ্চুরি করেছিলেন। এ বার তাঁর সঙ্গে টি-২০-তে দ্রুততম সেঞ্চুরির আসনে বসলেন অভিষেক। মেঘালয়ের বিরুদ্ধে মাত্র ২৯ বলে ১০৬ রানের অপরাজিত ইনিংস উপহার দিয়েছেন তিনি। বল হাতে প্রথমে ২ উইকেট ও পরে দ্রুততম সেঞ্চুরি করে ম্যাচের সেরার পুরস্কার ছিনিয়ে নিয়েছেন অভিষেক।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *