Watch Video: 'বস টক্সিক হ্যায়', LSG-তে রাহুলের মতোই পরিণতি হবে পন্থের? সঞ্জীব গোয়েঙ্কার জবাব... - Bengali News | LSG Owner Sanjiv Goenka Reacts To Viral KL Rahul and Rishabh Pant Boss Toxic Hai Meme, he says he will scold when needed - 24 Ghanta Bangla News
Home

Watch Video: ‘বস টক্সিক হ্যায়’, LSG-তে রাহুলের মতোই পরিণতি হবে পন্থের? সঞ্জীব গোয়েঙ্কার জবাব… – Bengali News | LSG Owner Sanjiv Goenka Reacts To Viral KL Rahul and Rishabh Pant Boss Toxic Hai Meme, he says he will scold when needed

Spread the love

Watch Video: ‘বস টক্সিক হ্যায়’, LSG-তে রাহুলের মতোই পরিণতি হবে পন্থের? সঞ্জীব গোয়েঙ্কার জবাব…

কলকাতা: যা রটে, তার কিছুটা হলেও ঘটে… এমনটা প্রায়শই বলা হয়। ১৭তম আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের মালিক সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goenka) প্রকাশ্যে ভর্ৎসনা করেছিলেন টিমের অধিনায়ক লোকেশ রাহুলকে (KL Rahul)। এরপর অবশ্য বিষয়টি নিয়ে অনেকটা সময় মুখে কুলুপ দিয়েছিলেন কেএল রাহুল। অনেকেই বলেছিলেন, রাহুল ও লখনউ মালিকের মধ্যে সব ঠিক নেই। লখনউ ছাড়ার পর পরবর্তীতে রাহুল মনের মধ্যে থাকা সব ক্ষোভ প্রকাশ করে দেন। তাঁর কথা থেকে পরিষ্কার হয় লখনউতে তিনি স্বাধীনতা পাননি। তেমন টিমে খেলা চালিয়ে যাওয়া তাঁর জন্য কঠিন। এ বারের আইপিএলের মেগা নিলামে ২৭ কোটি টাকা দিয়ে ঋষভ পন্থকে কিনেছে লখনউ। তারপর থেকে নেটদুনিয়ায় এক মিম ঘোরাফেরা করছে। যেখানে পন্থের কাঁধে রাহুলের হাত। আর ক্যাপশনে লেখা, ‘… বস টক্সিক হ্যায়।’ এই মিমের কথা যখন পৌঁছেছে লখনউ মালিকের কাছে কী উত্তর দিয়েছেন তিনি?

লখনউ সুপার জায়ান্টসে কি লোকেশ রাহুলের মতোই পরিণতি হবে ঋষভ পন্থের?

এই খবরটিও পড়ুন

এক্সে রাহুল-পন্থের ছবি শেয়ার করে একজন লেখেন, ‘দেখো ভাই, কোম্পানি ভালোই, বেতনও ভালো দেয়, কিন্তু বস খুবই টক্সিক।’ অপর এক এক্স ব্যবহারকারী লেখেন, ‘দেখো ভাই কোম্পানি স্টার্টআপ, এই জন্য বেশি টাকা দিচ্ছে। কিন্তু ম্যানেজার টক্সিক।’

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে সঞ্জীব গোয়েঙ্কাকে বলতে শোনা যায়, ‘ওই মিম আমি দেখিনি। তবে এটা বলতে পারি, বস লাভিং, কেয়ারিং আর টাফ। যখন ভালোবাসার প্রয়োজন তখন ভালোবাসা দেয় বস। যখন যত্নর প্রয়োজন হয়, তখন যত্ন করে বস। আর যখন একটু বকাঝকার প্রয়োজন হয়, তখন সেটাও করে বস।’

এই মিম দ্রুতগতিতে ছড়িয়ে পড়েছে। সঞ্জীব গোয়েঙ্কার দাদা হর্ষ গোয়েঙ্কা ওই পোস্টটি মেনশন করে রিপ্লাইয়ে একটি ভাবনার ইমোজি দিয়েছেন। এ বার দেখার পঁচিশের আইপিএলে এই ‘টক্সিক’ ট্যাগ সঞ্জীব গোয়েঙ্কা মুছে ফেলতে পারেন কিনা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *