Weather: ঠান্ডার আমেজ বাড়িয়ে কমছে সর্বনিম্ন তাপমাত্রা, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস - Bengali News | Maximum and minimum temperature decreasing in West Bengal - 24 Ghanta Bangla News
Home

Weather: ঠান্ডার আমেজ বাড়িয়ে কমছে সর্বনিম্ন তাপমাত্রা, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস – Bengali News | Maximum and minimum temperature decreasing in West Bengal

Spread the love

কলকাতা: ঠান্ডার আমেজ রয়েছে গত কয়েকদিন ধরেই। শীতের পোশাক ব্যবহার শুরু হয়েছে। এই পরিস্থিতিতে শীতপ্রেমীদের জন্য সুখবর দিল আবহাওয়া অফিস। আরও কিছুটা কমল সর্বনিম্ন তাপমাত্রা। আবার সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ১.১ ডিগ্রি কম। আর সর্বোচ্চ তাপমাত্রা ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৮৮ শতাংশ ও সর্বনিম্ন ৫১ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে ২৭ ও ১৭ ডিগ্রির আশপাশে।

আবহাওয়া অফিস জানিয়েছে, সপ্তাহান্তে উপকূলে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। গোটা দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। আবহবিদরা জানিয়েছেন, বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে একটি গভীর নিম্নচাপ। তবে এই নিম্নচাপের সরাসরি প্রভাব পড়বে না বাংলায়। শ্রীলঙ্কা-তামিলনাড়ু উপকূলের দিকে চলে যাবে নিম্নচাপটি।

এই খবরটিও পড়ুন

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *