Nitish Rana: আনুগত্য ভীষণ দামি... নাম না করে কেকেআরকে বিঁধলেন মিসেস রানা - Bengali News | Nitish Rana's wife Saachi Marwah criticises KKR after IPL 2024 Auction snub, she write loyalty is very expensive - 24 Ghanta Bangla News
Home

Nitish Rana: আনুগত্য ভীষণ দামি… নাম না করে কেকেআরকে বিঁধলেন মিসেস রানা – Bengali News | Nitish Rana’s wife Saachi Marwah criticises KKR after IPL 2024 Auction snub, she write loyalty is very expensive

Spread the love

Nitish Rana: আনুগত্য ভীষণ দামি… নাম না করে কেকেআরকে বিঁধলেন মিসেস রানা

কলকাতা: কলকাতা নাইট রাইডার্স গত সাত বছর ধরে ছিল আইপিএলে নীতীশ রানার (Nitish Rana) ঠিকানা। এ বার তাঁকে আর বেগুনি-সোনালি জার্সিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলতে দেখা যাবে না। কারণ, জেড্ডায় হওয়া মেগা নিলামের আগে তাঁকে রিটেন করেনি কেকেআর (KKR)। নাইট অনুরাগীরা ভেবেছিলেন মেগা নিলামে নীতীশকে নেওয়ার জন্য অলআউট ঝাঁপাবে কলকাতা। কিন্তু কোথায় কী! এক বারের জন্যও নিলামে নীতীশকে নিতে আগ্রহ দেখায়নি কেকেআর। এই ফ্র্যাঞ্চাইজির এ হেন সিদ্ধান্ত মেনে নিতে পারেননি মিসেস রানা। নাম না করেই সোশ্যাল মিডিয়া সাইট এক্সে তিনি যে কারণে বিঁধেছেন কেকেআরকে।

২০১৮ সাল থেকে কেকেআরের অংশ নীতীশ। শ্রেয়স আইয়ার ২০২৩ সালে চোটের কারণে যখন কেকেআরের নেতৃত্ব দিতে পারেননি, সেই মরসুমে রানা দলের ক্যাপ্টেন্সির ব্যাটন হাতে তুলে নেন। বছরের পর কলকাতার হয়ে ধারাবাহিকতা দেখিয়েছেন রানা। কেকেআর তারপরও আস্থা রাখতে পারল না তাঁর উপর। তাঁকে জেড্ডায় হওয়া মেগা নিলামে ৪.২০ কোটি টাকায় কিনেছে রাজস্থান রয়্যালস।

এই খবরটিও পড়ুন

মেগা নিলামের দ্বিতীয় দিন, ২৫ নভেম্বর রাত ১০টা বাজতে ৬ মিনিট আগে এক্সে রানার স্ত্রী সাচি মারওয়া একটি ছবি শেয়ার করেন। সেখানে লেখা ছিল, ‘আনুগত্য ভীষণ দামি, আর সকলের তা অর্জন করার সামর্থ্য থাকে না।’ ওই পোস্টে রানার ভক্তরা সাচির সঙ্গে একমত পোষণ করেছেন। উল্লেখ্য, সাচি মারওয়ার আসল এক্স অ্যাকাউন্ট থেকে ওই পোস্টটি করা হয়েছে কিনা, সে বিষয়ে নিশ্চয়তা নেই। কারণ, ওই প্রোফাইলটি ভেরিফায়েড নয়। তারপরও এই পোস্টটি নেটদুনিয়ায় ঝড় তুলেছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *