গুগল ম্যাপ দেখিয়েছিল সোজা রাস্তা, এগোতেই নির্মীয়মাণ সেতু থেকে ৫০ ফুট নীচে নদীতে পড়ল গাড়ি, মৃত ৩ - Bengali News | Car Fell off Under Construction Bridge after Following Google Maps Navigation, 3 dead in Uttar Pradesh - 24 Ghanta Bangla News
Home

গুগল ম্যাপ দেখিয়েছিল সোজা রাস্তা, এগোতেই নির্মীয়মাণ সেতু থেকে ৫০ ফুট নীচে নদীতে পড়ল গাড়ি, মৃত ৩ – Bengali News | Car Fell off Under Construction Bridge after Following Google Maps Navigation, 3 dead in Uttar Pradesh

Spread the love

সেতু থেকে পড়ে যায় গাড়িটি।Image Credit source: X

লখনউ: গুগল ম্যাপে অন্ধ ভরসা। উঠেছিলেন ফাঁকা ফ্লাইওভারে। শোঁ শোঁ করে ছুটছিল গাড়ি। হঠাৎ দেখলেন, সামনে সেতু কই? ততক্ষণে ব্রেক কষেও আর লাভ হয়নি। সোজা সেতু থেকে ছিটকে পড়ল গাড়ি। মৃত্যু হল তিনজনের। না, দোষ পুরোটা গাড়ির চালকের নয়। আসলে গুগল ম্যাপই তাদের ভুল পথ দেখিয়ে নির্মীয়মাণ সেতুতে তুলে দিয়েছিল। সেখান থেকেই পড়ে যায় গাড়িটি।

ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের বরৈলিতে। শনিবার নির্মীয়মাণ সেতু থেকে সোজা নদীতে পড়ে যায় গাড়ি। জানা গিয়েছে, গাড়ির যাত্রীরা গুরুগ্রামের বাসিন্দা। বরৈলিতে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে আসছিলেন তাঁরা। রাস্তা অচেনা হওয়ায়, গুগল ম্যাপই ভরসা ছিল তাঁদের। কিন্তু জিপিএস ভুল নেভিগেশন করে নির্মীয়মাণ সেতুর রাস্তা দেখায়। চালকও সেই পথই অনুসরণ করে এবং ৫০ ফুট উচ্চতা থেকে রামগঙ্গা নদীতে পড়ে যায়।

পরেরদিন, অর্থাৎ রবিবার সকালে স্থানীয় বাসিন্দারা গাড়িটিকে নদীতে পড়ে থাকতে দেখেন। তড়িঘড়ি উদ্ধার করার চেষ্টা করলেও, গাড়ির দরজা খুলে দেখেন, ভিতরে থাকা তিন যাত্রীরই মৃত্যু হয়েছে। খবর দেওয়া হয় পুলিশে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দুই যুবকের নাম জানা গেলেও, তৃতীয়দনের পরিচয় এখনও জানা যায়নি।

এদিকে, মৃতদের পরিবারের তরফে প্রশাসনের বিরুদ্ধেও অভিযোগের আঙুল তোলা হয়েছে। নির্মীয়মাণ সেতুতে কেন পথ আটকানোর জন্য ব্যারিকেড ছিল না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন। নির্মাণ বিভাগের বিরুদ্ধে এফআইআর দায়েরের দাবি জানিয়েছেন তারা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *