Yashasvi Jaiswal, IND vs AUS: ছয় মেরে ঔদ্ধত্যের সেঞ্চুরি যশস্বী জয়সওয়ালের, অস্ট্রেলিয়ায় নতুন তারার জন্ম! - Bengali News | Border Gavaskar Trophy: IND vs AUS 1st Test Yashasvi Jaiswal hits maiden century in Australian Soil in his First outing - 24 Ghanta Bangla News
Home

Yashasvi Jaiswal, IND vs AUS: ছয় মেরে ঔদ্ধত্যের সেঞ্চুরি যশস্বী জয়সওয়ালের, অস্ট্রেলিয়ায় নতুন তারার জন্ম! – Bengali News | Border Gavaskar Trophy: IND vs AUS 1st Test Yashasvi Jaiswal hits maiden century in Australian Soil in his First outing

Spread the love

তৃতীয় দিনের প্রথম ডেলিভারি। স্ট্রাইকে যশস্বী জয়সওয়াল। বোলিংয়ে জশ হ্যাজলউড। প্রথম বলেই সিঙ্গল। দিনের প্রথম বলটাই আত্মবিশ্বাসের সঙ্গে খেলার পর প্রত্যাশা বেড়ে যায়। স্টার্কের ওভারে আপারকাট। স্লিপ কর্ডনের উপর দিয়ে বাউন্ডারি। তিন অঙ্কের রানের দিকে আরও একটু এগিয়ে জয়সওয়াল। পরের ডেলিভারিটা আউটসাইড এজ থেকে কোনওরকমে সামলে কিপারের হাতে। একটু যেন অস্বস্তি হয়েছিল।

হ্যাজলউডের ওভারে বাউন্সার। যশস্বীর ঔদ্ধত্যের আপারকাট। চার না ছয় এই নিয়ে একটু কনফিউশন। তৃতীয় আম্পায়ার চেক করতেই সেলিব্রেশন শুরু। ৬ মেরে সেঞ্চুরি। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট। আর প্রথম টেস্টেই সেঞ্চুরি। ২০৫ বলে তিন অঙ্কের রানে। কেরিয়ারের তৃতীয় সেঞ্চুরি। বিদেশের মাটিতে দ্বিতীয়। পারথে প্রথম ইনিংসে শূন্যর পর সেঞ্চুরি। অবিশ্বাস্য শটে। কেউই বুঝতে পারছেন না, কী ভাবে এই ইনিংসকে বর্ণনা করা যায়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *