Ghatal: দেবের সামনেই তুমুল লাঠালাঠি তৃণমূলের দুই গোষ্ঠীর, ঝরল রক্ত, হাসপাতালে ভর্তি একাধিক কর্মী – Bengali News | TMC inner clash at ghatal in front of TMC MP Dev during mela, some injured
ঘাটাল: কখনও আড়ালে, কখনও প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে চর্চা হয়েছে ঘাটালে। তবে রবিবার যে ছবি দেখা গেল, তা ভয়ঙ্কর। শাসক দলের দুই গোষ্ঠী হাতে লাঠি নিয়ে তেড়ে যাচ্ছেন একে অপরের দিকে! স্টেডিয়ামের মাঠ থেকে গ্যালারি সর্বত্র চেঁচামেচি, মারপিঠ! ঘটনায় ইতিমধ্যেই আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বেশ কয়েকজন।
রবিবার দুপুরে ঘাটালের অরবিন্দ স্টেডিয়ামে তৃণমূলের দুই গোষ্ঠীর খণ্ডযুদ্ধ দেখা গেল। দেব ও শঙ্কর দলুইয়ের অনুগামীর মধ্যে এই সংঘর্ষ বলেই সূত্রের খবর। ঘাটালে জনপ্রিয় শিশুমেলায় রবিবার উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ দেব। সেখানেই এই সংঘর্ষের ছবি দেখা যায়। রীতিমতো রক্তারক্তি অবস্থা হয় এদিন।
সবিস্তারে আসছে…