মন্নত কিনে সর্বশান্ত, গৌরীকে কী এমন কড়া নির্দেশ দিয়েছিলেন শাহরুখ? – Bengali News | Shah rukh khan gave this instruction to gauri khan know all details
বলিউডের বাদশাহ তিনি। বিশ্বজোড়ো খ্যাতি তাঁর। তিনি আর কেউ নন সকলের প্রিয় শাহরুখ খান। বলিউড তাঁকে রাজার আসনে বসিয়েছে। ভক্তদের হৃদয়ে বসবাস করেন তিনি। প্রিয় এসআরকের সিনেমা মানেই প্রেক্ষাগৃহে উপচে পড়া ভিড়। বিশ্বের কোণায় কোণায় ছড়িয়ে রয়েছেন শাহরুখ ভক্তরা। প্রিয় তারকাকে নিয়ে মাতামাতির শেষ নেই তাঁদের। এসআরকের ব্যক্তিগত জীবনেও উঁকিঝুঁকি মারেন তাঁরা। জানেন কি শাহরুখের ‘মন্নাত’ কে কীভাবে সাজিয়ে তুলেছিলেন তিনি?
‘মন্নত’ সম্পর্কে আগ্রহ নেই এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। মায়ানগরীর অন্যতম আকর্ষণীয় স্থান হয়ে উঠেছে এসআরকের মন্নত। মুম্বই ঘুরতে গেলে সেখানে এক বার যাওয়া চাই-ই চাই ভক্তদের। তবে এই ‘মন্নত’ তৈরির পিছনে রয়েছে অনেক পরিশ্রম। একসময় এই বাংলো পুরোপুরি সাজানোর মত সামর্থ্য ছিল না। সেই সময় শাহরুখ ও তাঁর গৌরী মিলে একটু-একটু করে সাজিয়ে তুলেছিলেন তাঁদের ভালবাসার ঠিকানা।
তবে ইন্টেরিয়র ডিজাইনারকে দিয়ে বাংলো সাজানোর টাকা ছিল না। তাই গৌরীর হাতেই ঘর সাজিয়ে তোলার দায়িত্ব তুলে দেন কিং। গৌরীই একটু-একটু সাজিয়ে তোলেন পুরো বাড়িটি। এক সাক্ষাৎকারে সস্ত্রীক হাজির হয়েছিলেন শাহরুখ। সেখানে নিজের মুখেই জানান এই কথা। এসআরকে বলেন, “বিশাল বাংলো কেনার ইচ্ছে ছিল আমাদের। তাই আর কোনও কিছু না ভেবে যেটুকু টাকা ছিল, তা দিয়ে বাংলোটা কিনে ফেলি।” আরও যোগ করেন, “কিনে তো ফেলেছিলাম। কিন্তু ইন্টেরিয়র ডিজাইনারকে দিয়ে সাজানোর সামর্থ্য ছিল না তখন। তাই গৌরীই নিজের মতো করে সাজিয়ে তোলার দায়িত্বটা নেয়।” শোনা যায় সেখান থেকেই গৌরীর বাড়ি সাজিয়ে তোলার স্বপ্ন শুরু হয়। পুরোনো সোফা কিনে তা নিজের মতো করে ডিজাইন করিয়ে নিতেন তিনি। নিজে কম দামে কাপড় কিনে পর্দা ট্রেলারকে দিয়ে পর্দা বানিয়ে নিয়েছিলেন। এভাবেই তিলে-তিলে সেজে উঠেছিল মন্নত।