‘অনুপমা’র সেটে ভয়ঙ্কর ঘটনা! শুটিংয়ের মাঝেই মৃত্যু রূপালির সহকারীর? – Bengali News | Camera assistant dies during the shoot of Anupama Serial
ভয়ঙ্কর কাণ্ড। জনপ্রিয় হিন্দি সিরিয়াল ‘অনুপমা’র সেটে ভয়াবহ কাণ্ড। সিরিয়ালের সেটেই মৃত্যু এক সহকারীর। কী ঘটেছে? তিন দিন আগের ঘটনা। ১৪ নভেম্বর বৃহস্পতিবার গুরগাঁওর ফিল্ম সিটিতে সিরিয়ালের শুটিং চলছিল। সেই শুটিং চলাকালীনই ঘটে গায়ে কাঁটা দেওয়া ঘটনা। বলিসূত্রে খবর, বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যু হয় সিরিয়ালের সহকারী চিত্রগাহকের। শোনা যাচ্ছে, তাঁর বাড়ি বিহারে। কিন্তু কর্মসূত্রে মুম্বইয়ে থাকতেন তিনি।
তিনি ‘অনুপমা’র সেটে ফোকাস পুলার হিসাবে কাজ করছিলেন বেশ কিছু দিন। আচমকাই সেটের সবাই শুনতে পান জোর একটা চিত্কার। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি। বাঁচানো সম্ভব হয়নি তাঁকে। এই ঘটনায় মর্মাহত সিরিয়ালের সকল কলাকুশলী। তদন্ত শুরু করেছে পুলিশ। ঠিক কী কারণে শর্টসার্কিট হল তা খতিয়ে দেখা হচ্ছে। এক দিকে ‘অনুপমা’র সেটে এই কাণ্ড।
অন্য দিকে এই সিরিয়ালেরই নায়িকা রূপালি গঙ্গোপাধ্যায়কে নিয়ে বিতর্কের শেষ নেই। নায়িকার দিকে আঙুল তুলেছেন তাঁর সত্ মেয়ে। এষা বর্মা তাঁর স্বামীর আগের পক্ষের মেয়ের দাবি রূপালির জন্যই সংসার ভেঙেছিল তাঁর স্বামীর আগের বিয়ে। শুধু তাই নয় স্বামীর প্রাক্তন স্ত্রীয়ের উপর মানসিক এবং শারীরিক নির্যাতনের অভিযোগ এনেছেন রূপালির সত্ মেয়ে। এই ঘটনার পর এষার বিরুদ্ধে মানহানির মামলা করেন অভিনেত্রী। ৫০ কোটি টাকা দাবি করেছেন তিনি। যদিও এষা থাকেন আমেরিকাতে। যদিও যতই রূপালির উপর দিয়ে ঝড়় যাক না কেন, পেশাদার জীবনে তাঁর সাফল্যই সাফল্য। অনেক দিন টিআরপি তালিকায় এক নম্বরে ছিল তাঁর সিরিয়াল।