Narendra Modi: ২৫টি স্কুল, ৫০০ কিমি রাস্তা, ৬০০০ কোটির প্রকল্প উপহার দিতে চলেছেন মোদী - Bengali News | Pm narendra modi to inaugurate project of 6640 crore on janajatiya divas - 24 Ghanta Bangla News
Home

Narendra Modi: ২৫টি স্কুল, ৫০০ কিমি রাস্তা, ৬০০০ কোটির প্রকল্প উপহার দিতে চলেছেন মোদী – Bengali News | Pm narendra modi to inaugurate project of 6640 crore on janajatiya divas

Spread the love

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (ফাইল ফোটো)Image Credit source: PTI

নয়া দিল্লি: জনজাতীয় দিবসে একগুচ্ছ নতুন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ১৫ নভেম্বর এই বিশেষ দিন উদযাপন করতে বিহারের জামুই সফর করবেন তিনি। আদিবাসী নেতা বিরসা মুণ্ডার ১৫০ তম জন্মবার্ষিকী উদযাপন করা হবে বিহারে। সেই জনজাতীয় দিবসে ৬,৬৪০ কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্প উদ্বোধন করার কথা মোদীর।

প্রধানমন্ত্রী ওই দিন সকাল ১১টায় ভগবান বিরসা মুণ্ডার সম্মানে একটি স্মারক মুদ্রা ও ডাকটিকিট উন্মোচন করবেন। ওই দিনই উন্নয়ন প্রকল্পগুলিরও উদ্বোধন করবেন তিনি। ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায়বিচার মহা অভিযানের অধীনে নির্মিত ১১,০০০ বাড়ির গৃহপ্রবেশ অনুষ্ঠানেও অংশ নেবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী ‘পিএম-জনমানে’র অধীনে চালু হওয়া ২৩টি মোবাইল মেডিক্যাল ইউনিট এবং ‘ধরতি আবা উপজাতি গ্রাম উৎকর্ষ অভিযানে’র অধীনে উপজাতীয় এলাকায় যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়, তার পরিধি বাড়ানোর জন্য অতিরিক্ত ৩০টি এমএমইউ উদ্বোধন করা হবে।

এছাড়াও, প্রধানমন্ত্রী জীবিকা নির্বাহে সাহায্য করার জন্য ৩০০টি বন ধন বিকাশ কেন্দ্রের উদ্বোধন করবেন। প্রায় ৪৫০ কোটি টাকা ব্যয়ে আদিবাসী শিক্ষার্থীদের জন্য ১০টি একলব্য মডেল আবাসিক স্কুলও উদ্বোধন করা হবে।

অন্যদিকে, মধ্যপ্রদেশের ছিন্দওয়ারা এবং জব্বলপুরে দুটি উপজাতীয় স্বাধীনতা সংগ্রামী জাদুঘর এবং আদিবাসী সম্প্রদায়ের সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্যকে নথিভুক্ত এবং সংরক্ষণের জন্য শ্রীনগরে এবং সিকিমের গ্যাংটক-এ দুটি উপজাতীয় গবেষণা কেন্দ্র উদ্বোধন করবেন মোদী।

নতুন রাস্তা ও কমিউনিটি সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মোদী। ৫০০ কিলোমিটার নতুন রাস্তা এবং ১০০টি বহুমুখী কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন যা ওই এলাকায় যোগাযোগ আরও উন্নত করবে। আদিবাসী শিশুদের শিক্ষার জন্য ১,১১০ কোটি টাকারও বেশি ব্যয়ে ২৫টি অতিরিক্ত ‘একলব্য মডেল’ আবাসিক স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা মোদীর।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *