Virat Kohli: ফর্মে ফিরতে মরিয়া, টিমকে ছাড়াই তড়িঘড়ি পারথে পৌঁছলেন বিরাট কোহলি - Bengali News | Virat Kohli 1st Indian player to reach Australia for Border Gavaskar Trophy - 24 Ghanta Bangla News
Home

Virat Kohli: ফর্মে ফিরতে মরিয়া, টিমকে ছাড়াই তড়িঘড়ি পারথে পৌঁছলেন বিরাট কোহলি – Bengali News | Virat Kohli 1st Indian player to reach Australia for Border Gavaskar Trophy

Spread the love

Virat Kohli: ফর্মে ফিরতে মরিয়া, টিমকে ছাড়াই তড়িঘড়ি পারথে পৌঁছলেন বিরাট কোহলিImage Credit source: X

কলকাতা: ভারত থেকে ২টো ব্যাচে টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা অস্ট্রেলিয়ায় যাচ্ছেন। প্রথম ব্যাচ রওনা দিয়েছে ১০ নভেম্বর। আর দ্বিতীয় ব্যাচের ক্রিকেটারদের সেখানে যাওয়ার কথা আজ, ১১ নভেম্বর। টিম ইন্ডিয়ার দ্বিতীয় ব্যাচের ক্রিকেটারদের সঙ্গে ভারতের হেড কোচ গৌতম গম্ভীর অস্ট্রেলিয়ায় যাচ্ছেন। বিরাট কোহলি (Virat Kohli) ভারতীয় টিমের (Team India) সঙ্গে সফর করেননি। কারণ তিনি প্রথম ভারতীয় ক্রিকেটার, যিনি ইতিমধ্যেই পারথে পৌঁছে গিয়েছেন। আসলে তিনি প্রথম ব্যাচের ভারতীয় ক্রিকেটারদেরও আগে গিয়েছেন অস্ট্রেলিয়ায়।

টাইমস অব ইন্ডিয়াকে এক সূত্র বলেছে, ‘বিরাট কোহলি ভারতের ২টো ব্যাচের ক্রিকেটারদের থেকে আগে অস্ট্রেলিয়াতে গিয়েছেন। তিনি তো ইতিমধ্যে পারথে পৌঁছেও গিয়েছেন। প্রথম ব্যাচের ক্রিকেটাররা অস্ট্রেলিয়ার পথে রয়েছেন। আর দ্বিতীয় ব্যাচ যাচ্ছে আজ।’

এই খবরটিও পড়ুন

এর আগে মুম্বই বিমানবন্দরে শনিবার, ৯ অক্টোবর দেখা গিয়েছিল বিরাট কোহলিকে। তাঁর স্ত্রী, বলিউড ডিভা অনুষ্কা শর্মাকেও তাঁর পাশে দেখা যায়। কোহলির অনুরাগীদের দেখা যায় তাঁর সঙ্গে সেলফি তোলার আবদার করতে। অটোগ্রাফ দিতেও দেখা যায় বিরাটকে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *