Kunal Ghosh: সজোরে ‘প্রেমপত্র’, ঢাকঢোল না পিটিয়েই নিঃশব্দে কুণালকে পুরস্কার দিল তৃণমূল – Bengali News | Kunal Ghosh Back in TMC General Secretary Post Ahead of Bye Election 2024
কলকাতা: বিজেপি প্রার্থী তাপস রায়ের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন কুণাল ঘোষ। দলের অস্বস্তি বাড়ানোয় লোকসভা নির্বাচনের আগেই শাস্তি পেয়েছিলেন তিনি। সরিয়ে দেওয়া হয়েছিল সাধারণ সম্পাদক পদ থেকে। আবার উপ-নির্বাচনের আগেই ফেরত পেলেন সেই পদ। তবে এবার আর ঢাকঢোল পিটিয়ে নয়। নিঃশব্দে পদ ফিরে পেলেন কুণাল ঘোষ । আজ মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে তৃণমূল কংগ্রেস যে স্মারকলিপি জমা করে তাতে কুণাল ঘোষ কে জেনারেল সেক্রেটারি বলে উল্লেখ করা হয়েছে।
লোকসভা নির্বাচনের সময় বিজেপি প্রার্থীর তাপস রায়ের সঙ্গে সামাজিক অনুষ্ঠানে মঞ্চ শেয়ার করেছিলেন কুণাল । এরপরই জেনারেল সেক্রেটারি পদ খোয়ান কুণাল। সেই সময় তিনি জানিয়েছিলেন যে এই পদ ছাড়ার ব্যাপারে দলকে তিনি আগেই জানিয়েছিলেন। এরপর উপনির্বাচনের প্রাক্কালে পদ ফিরে পেলেন কুণাল ঘোষ।
বিস্তারিত আসছে…