Iman-Arijit: ‘নীলাঞ্জনকে বিয়ে করলেও আমি অরিজিতকেই…’ মুখ থেকে বেরিয়ে পড়ল ইমনের – Bengali News | Iman is in love with Arijit Singh the video gone viral
ইমনের স্বীকারোক্তি
প্রেমজীবন নিয়ে কখনওই গোপনীয়তাকে প্রশ্রয় দেননি গায়িকা ইমন চক্রবর্তী। শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে প্রেম নিয়ে বরাবরই ছিলেন ‘ভোকাল’। এবার অরিজিৎ সিংয়ের প্রতি ‘দুর্বলতা’ নিয়েও অকপট তিনি। হলেনই বা বিবাহিত, তাতে কী? সাক্ষাৎকারে ইমন সাফ জানাচ্ছেন, অরিজিৎকে তিনি ভালবাসেন।
মেয়ের জন্মদিনে যিশুর কাণ্ড
একই মাসে দুই বোনের জন্মদিন। নভেম্বর মাসে পর পরই তাঁদের জন্মদিন। কথা হচ্ছে যিশু সেনগুপ্ত এবং নীলাঞ্জনার দুই মেয়ে সারা সেনগুপ্ত এবং জারা সেনগুপ্তর। ৯ নভেম্বর ছিল ছোট মেয়ে জারার জন্মদিন। আর সোমবার, ১১ নভেম্বর বড় মেয়ে সারার জন্মদিন। দুই মেয়ের জন্মদিনই ধুমধাম করে পালন করেছেন মা নীলাঞ্জনা। দেখা গেল না যিশুকে। শো করতে দেখা গেল নায়ককে।
সঙ্গী পেলেন মানসী
পথচলাটা কার্যত একাই শুরু করেছিলেন তিনি। আগামী দিনে কী হতে চলেছে তা নিয়ে ছিলেন খানিক দ্বিধাগ্রস্থও। দর্শকের ভাল লাগবে কিনা, তাঁরা কতটা গ্রহণ করবেন এই সব দ্বন্দ্বের মাঝেই এক অসাধ্যসাধন করে ফেলেছিলেন টলিউডের বলিষ্ঠ অভিনেত্রী মানসী সিনহা। আসছে তাঁর নতুন ছবি ‘৫ নম্বর স্বপ্নময় লেন’। আর এই ছবি করতে গিয়েই আর একা নন মানসী। ছবিটির সঙ্গে যুক্ত হলেন অজন্তা সিনেমার কর্ণধার শতদীপ সাহা।
কলকাতায় খোদ ‘পুষ্পা’!
মুক্তির এখনও ২৬ দিন বাকি। এর মধ্যেই এই ছবি নিয়ে হাইপ তুঙ্গে। তৈরি আল্লু অর্জুনের আর্মিরা। আগামী ১৫ নভেম্বর পটনায় অনুষ্ঠিত হতে চলেছে এই ছবির ট্রেলার রিলিজ ইভেন্ট। এরই মধ্যে সুখবর শোনাল পুষ্পা টিম। ছবির প্রচারের জন্য সারা ভারত ঘুরতে চলেছে এই টিম। আর সাত শহরের মধ্যে জায়গা করে নিয়েছে কলকাতাও। বাকি শহরগুলি টনা, কোচি, চেন্নাই, ব্যাঙ্গালোর, মুম্বাই, হায়দরাবাদ।
প্রেমে শিলমোহর
সম্প্রতিই মলদ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন খুশি কাপুর। সেখান থেকে বেশ কিছু ছবি শেয়ার করেন তিনি। তবে এবারে ছবিগুলির সবচেয়ে বড় আকর্ষণ ছিল খুশি-র হাত থাকা ব্রেসলেট। দেখে সাধারণ বিডসের মনে হলেও, জুম করলে বোঝা যাবে, সেখানে লেখা আছে প্রেমিক বেদাঙ্গ রায়নার নাম।
পরমের ‘ভোগ’
আরও একবার পরিচালকের আসনে বসতে চলেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। অভীক সরকারের লেখা ‘ভোগ’-এর গল্প নিয়ে নতুন ওয়েব সিরিজ বানাতে চলেছেন অভিনেতা-পরিচালক। আর এবার তাঁর সঙ্গী অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। এই প্রথমবার পরমব্রতর পরিচালনায় কাজ করতে চলেছেন তিনি।
নতুন কাজে দেব
বক্স অফিসে ছক্কা হাঁকিয়েছে দেবের পুজো রিলিজ ‘টেক্কা’। এর মধ্য়েই কোমর বেঁধে মাঠে নেমে পড়েছেন দেব। ক্রিসমাসে আসছে তাঁর ড্রিম প্রোজেক্ট ‘খাদান’। কিন্তু থেমে নেই দেব। টলিপাড়ায় চর্চা, খাদানের প্রচারের ফাঁকে রঘু ডাকাতের প্রস্তুতি পর্ব শুরু করেছেন অভিনেতা।
বারাণসীতে রাঘব-পরিণীতি
রবিবার বারাণসীতে দেখা গেল বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও স্বামী-রাজনীতিবিদ রাঘব চাড্ডাকে। দম্পতি দশাশ্বমেধ ঘাটে গঙ্গা আরতিতে অংশ নিয়েছিলেন। তাঁদের ছবি-ভিডিয়ো এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
এ কী বললেন অজয়
পর্দায় তিনি অ্যাঙ্গরি ইয়াং ম্যান। বাস্তবেও নাকি বহুবার মারপিঠ করেছেন অজয় দেবগন। নিজে মুখে জানালেন সেই সত্যি। বলেন, ‘আমি আগে মারামারি করতে হকি স্টিকও ব্যবহার করেছি। কত লোককেই না পিটিয়েছি ’ তাঁর কথা প্রসঙ্গে রোহিত শেট্টি বলেন, ‘হ্যাঁ, অজয়ের গাড়িতে হকি স্টিক রাখা থাকত।’