IND vs AUS Breaking: পারথ টেস্টের স্কোয়াড ঘোষণা অস্ট্রেলিয়ার, নিশ্চিত হয়ে গেল ওপেনার - Bengali News | Border Gavaskar Trophy: Nathan McSweeney, Josh Inglis named in Border Gavaskar Test squad for Perth Test against India - 24 Ghanta Bangla News
Home

IND vs AUS Breaking: পারথ টেস্টের স্কোয়াড ঘোষণা অস্ট্রেলিয়ার, নিশ্চিত হয়ে গেল ওপেনার – Bengali News | Border Gavaskar Trophy: Nathan McSweeney, Josh Inglis named in Border Gavaskar Test squad for Perth Test against India

Spread the love

ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ অস্ট্রেলিয়ার। দেশের মাটিতে গত দুই টেস্ট সিরিজেই ভারতের কাছে হেরেছে অস্ট্রেলিয়া ক্রিকেট টিম। এ বার হারের হ্যাটট্রিক এড়ানোই লক্ষ্য। ভারতীয় দল যেমন সদ্য নিউজিল্যান্ডের কাছে টেস্টে ক্লিনসুইপ হয়ে চাপে, তেমনই অজি শিবিরে চিন্তা ছিল ওপেনিং কম্বিনেশন। দৌড়ে ছিলেন চার ওপেনার। এর মধ্যে দু-জনের টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে। তাঁদের অবশ্য সুযোগ হল না। আপাতত পারথে প্রথম টেস্টের জন্যই ১৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। লাস্ট মিনিটে এন্ট্রি নিলেন এক ওপেনার। পারথে অভিষেকও হতে চলেছে।

ওপেনিং পজিশন নিয়ে মিউজিক্যাল চেয়ার চলছিল ক্রিকেট অস্ট্রেলিয়ার। দৌড়ে ছিলেন ক্যামেরন ব্যানক্রফ্ট, মার্কাস হ্যারিস, স্যাম কন্টাস। শেষ মুহূর্তে এই দৌড়ে ঢুকে পড়েন অস্ট্রেলিয়া এ দলের ক্যাপ্টেন নাথান ম্যাকসোয়েনি। ক্যামেরন ব্যানক্রফ্টের টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে। আর এক ওপেনার মার্কাস হ্যারিস ২০১৮ সালে ভারতের বিরুদ্ধেই ঘরের মাঠে টেস্ট অভিষেক করেছিলেন। গত কয়েক দিন ধরে অবশ্য সকলের চেয়ে এগিয়ে ছিলেন ১৯ বছরের তরুণ স্যাম কন্টাস। আপাতত তাঁকে ওয়েটিং লিস্টেই থাকতে হচ্ছে। ভারত এ দলের বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্সের জেরে টেস্ট স্কোয়াডে জায়গা করে নিলেন নাথান ম্যাকসোয়েনি। উসমান খোয়াজার সঙ্গে পারথ টেস্টে জুটি বাঁধবেন ম্যাকসোয়েনি।

আগামী ২২ নভেম্বর শুরু ভারত-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। ভারতীয় ক্রিকেট বোর্ড অনেক আগেই স্কোয়াড ঘোষণা করে দিয়েছিল। ওপেনিং সমস্যার জেরেই এ দলের সিরিজ শেষের অপেক্ষায় ছিল অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। দ্বিতীয় ম্যাচ শেষ হয়েছে শনিবার। পরদিনই ১৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করে দিল অস্ট্রেলিয়া। ১৩ সদস্যের স্কোয়াডে নাথান ম্যাকসোয়েনি ছাড়াও নতুন মুখ তাঁদের হোয়াইট বল স্পেশালিস্ট হিসেবে পরিচিত কিপার-ব্যাটার জশ ইংলিশ। আপাতত স্কোয়াড দেখে বলা যায়, স্কট বোল্যান্ড এবং জশ ইংলিশই রিজার্ভে থাকবেন। তার কারণ, অস্ট্রেলিয়ার নির্বাচক প্রধান জর্জ বেইলি আগেই জানিয়েছিলেন, জশ ইংলিশকে ওপেনিংয়ের জন্য ভাবা হচ্ছে না। অ্যালেক্স ক্যারির মতো কিপারকে বসিয়ে জশ ইংলিশ খেলানো হলে, তা হবে বড় চমক।

এই খবরটিও পড়ুন

পারথ টেস্টের জন্য অস্ট্রেলিয়ার স্কোয়াড- প্যাট কামিন্স (ক্যাপ্টেন), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি (কিপার), জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিশ, উসমান খোয়াজা, মার্নাস লাবুশেন, নাথান লিয়ঁ, মিচেল মার্শ, নাথান ম্যাকসোয়েনি, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *